উদ্দীপকের আলোকে ইউনিসেফ এর উদ্দেশ্যসমূহ আলোচনা করো।
উত্তর: ইউনিসেফের মূল লক্ষ্য হলো শিশুদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করা। ইউনিসেফ সারা বিশ্বে যেসব লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে সেগুলোর মধ্যে শিশু স্বাস্থ্যের উন্নতি, শিশু ও মহিলাদের জন্য পুষ্টিকর খাবার সরবরাহ করা এবং তাদের জন্য হাসপাতাল ও সদন নির্মাণ করা। তাদের চিকিৎসার ব্যবস্থা করা ইত্যাদি অন্যতম। সেইসাথে শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, তাদের স্বাস্থ্যরক্ষায় বিদ্যালয়ে খাদ্য প্রকল্প চালু করা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিশুদের পুনর্বাসনে সহায়তা করা, এইডস এর ভয়াবহতা থেকে তাদের রক্ষা করা প্রভৃতি লক্ষ্য অর্জনে ইউনিসেফ কাজ করে যাচ্ছে। এছাড়াও লিঙ্গ বৈষম্য রোধে সহায়তা করা, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পদক্ষেপ গ্রহণ করাও সংস্থাটির অন্যতম লক্ষ্য। উদ্দীপকে জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে শিশুদের জরুরি ভিত্তিতে খাদ্য, বস্ত্র এবং ওষুধ-পথ্যাদি সরবরাহ করার জন্য গঠিত হয়। যুদ্ধ পরবর্তী সময়ে সংস্থাটি বিশ্বের উন্নয়নশীল দেশসমূহের শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি ও কল্যাণের জন্য কর্মসূচি সম্প্রসারিত করে। ইউনিসেফের এ সকল কার্যক্রম T সংস্থাটির বিশ্বব্যাপী শিশুদের সার্বিক কল্যাণ ও অধিকার লাভের উদ্দেশ্যকে নির্দেশ করে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে ইউনিসেফ এর উদ্দেশ্যসমূহ আলোচনা করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর