বাংলাদেশের শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টিসহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নে উক্ত সংস্থার ভূমিকা মূল্যায়ন করা।
উত্তর: বাংলাদেশের শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টিসহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নে ইউনিসেফ সংস্থার ভূমিকা মূল্যায়ন করা হলো: বাংলাদেশের শিশুদের শিক্ষা স্বাস্থ্য পুষ্টি সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে ইউনিসেফের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইউনিসেফ হল সারাবিশ্বের শিশুদের সার্বিক কল্যাণে নিয়োজিত একটি আন্তর্জাতিক সংস্থা। ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর বিজয় অর্জনের পরবর্তী সময় থেকে ১৯ এ বাংলাদেশে কাজ করে আসছে। যুদ্ধবিধ্বস্ত দেশের শিশুদের স্বাস্থ্য রক্ষা ও পুষ্টি কার্যক্রমে প্রতিষ্ঠানটির ভূমিকা উল্লেখযোগ্য। বর্তমানে প্রতিষ্ঠানটি বাংলাদেশের শিশুদের কল্যাণের খাদ্, চিকিৎসা, স্বাস্থ্, পুষ্ট, বিশুদ্ধ পানি ও টিকা ইত্যাদি বিষয়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মা ও শিশুর স্বাস্থ্য সেবায় ইউনিসেফের এর গৃহীত কর্মসূচি গুলো হচ্ছে স্বাস্থ্যকর্মী প্রশিক্ষণ, বিশুদ্ধ পানি সরবরাহ, পয়ঃপ্রণালি ব্যবস্থা, যক্ষা ও ম্যালেরিয়া ইত্যাদি থেকে প্রতিকারও প্রতিরোধ। আমাদের দেশে শিশুদের পুষ্টিহীনতা দূর করতে ইউনিসেফ পুষ্টিকর খাদ্য উৎপাদন ও পুষ্টি সংক্রান্ত জ্ঞান দান এবং এর সাথে যৌথভাবে ওষুধ সরবরাহ করে থাকে। তাছাড়া বাংলাদেশের সরকারি শিক্ষা কর্মসূচির পাশাপাশি ইউনিসেফ নতুন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ পুরাতন প্রতিষ্ঠান সংস্কার শিক্ষা উপকরণ সরবরাহ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে থাকে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত তাতেই কার্যক্রম পরিচালনার মাধ্যমে ইউনিসেফ বাংলাদেশের শিশুদের কল্যাণে কার্যকর ও ফলপ্রসূ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ছলেছেন।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টিসহ বিভিন্ন ক্ষেত্রের উন…
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর