উদ্দীপকে বাংলাদেশের সমাজ উন্নয়ন কার্যক্রমের সাথে জড়িত কোন আন্তর্জাতিক সংস্থাকে বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশের সমাজ উন্নয়ন কার্যক্রমের সাথে জড়িত আন্তর্জাতিক সংস্থা রেডক্রিসেন্ট সোসাইটিকে বোঝানো হয়েছে। ১৮৫৯ সালে ইতালির সলফেরিনো গ্রামে ফ্রান্স এবং অস্ট্রিয়ার মধ্যে সংঘটিত ভয়াবহ যুদ্ধের প্রেক্ষাপটে প্রতিষ্ঠিত হয় রেড ক্রিসেন্ট সোসাইটি এ যুদ্ধে উভয় পক্ষের বহু সৈন্য নিহত এবং আহত হয়। সে সময় সুইজারল্যান্ডের অধিবাসী স্যার হেনরি ডুনান্ট যুদ্ধাহত সৈন্যদের সেবায় একটি সংস্থা গঠনের আহ্বান জানান। এরই ধারাবাহিকতায় এবং তার সদিচ্ছা ও অক্লান্ত পরিশ্রমের ফলে ১৮৬৩ সালের অক্টোবর মাসে জন্মলাভ করে রেড ক্রিসেন্ট সোসাইটি। বর্তমানে সংস্থাটি বাংলাদেশের ত্রাণ ও পুনর্বাসন দুর্যোগ প্রতিরোধ কার্যক্রম, স্বাস্থ্য ও প্রশিক্ষণসহ বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। উদ্দীপকে বলা হয়েছে ডা. সামিন একটি আন্তর্জাতিক সংস্থায় চাকরি করেন। ১৮৬৩ সালে দুটি দেশের মধ্যে সংঘটিত যুদ্ধের ভয়াবহতা দেখে একজন যুবক সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন। যা বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ত্রাণ ও পুনর্বাসন, দুর্যোগ মোকাবিলায় পদক্ষেপ গ্রহণ, স্বাস্থ্য ও প্রশিক্ষণসহ বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করছে। এতে বোঝা যায়, উদ্দীপকের এ সংস্থাটির উপরে বর্ণিত রেড ক্রিসেন্ট সোসাইটিকে নির্দেশ করছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বাংলাদেশের সমাজ উন্নয়ন কার্যক্রমের সাথে জড়িত কোন আন্তর্জ…
উদ্দীপক
Combined · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর