উদ্দীপকে সাহায্যকারী কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির নীতিসমূহের আলোকে প্রতিষ্ঠানটি রেডক্রিসেন্ট সোসাইটি বলেই প্রতীয়মান হয়। বিশ্বে আর্তমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রেডক্রিসেন্ট সোসাইটি অন্যতম। এ প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করে। উদ্দীপকে নারী ও শিশুদের প্রতি জঙ্গিগোষ্ঠী আইএস-এর অন্যায়-অত্যাচারের প্রেক্ষিতেও এই সংস্থাটি কাজ করে চলেছে। আইএস নামক উগ্র মৌলবাদী সংগঠন সম্পূর্ণ অন্যায়ভাবে শিশু ও নারীদেরকে অপহরণ করে তাদেরকে অত্যাচার করছে। নারীদেরকে তারা যৌনদাসী হিসেবে ব্যবহার করছে। আবার বন্দিদের জন্য মুক্তিপণও আদায় করছে। এই অন্যায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক সাহায্যকারী প্রতিষ্ঠান রেডক্রিসেন্ট সোসাইটি সোচ্চার হয়েছে। এই প্রতিষ্ঠানটির মূলনীতিই হলো মানবতা, নিরপেক্ষতা ও পক্ষপাতহীনতা। এই নীতি অনুসরণ করে প্রতিষ্ঠানটি সারাবিশ্বেই জরুরি ত্রাণ সাহায্য ও স্বাস্থ্যসেবা নিয়ে হাজির হয়। মূলত বিশ্বের নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, অসহায় ও দুর্দশাগ্রস্ত মানুষের কল্যাণে কাজ করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য, আর এ কারণে প্রতিষ্ঠানটি উদ্দীপকে বর্ণিত সংকট নিরসনেও সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সাহায্যকারী কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? ব্…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর