উদ্দীপকে কোন আন্তর্জাতিক সংস্থা কে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জাতিসংঘের বিশেষ সংস্থা UNDP কে ইঙ্গিত করা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : উদ্দীপকে চিত্রটিতে একটি আন্তর্জাতিক সংস্থার কথা বলা হয়েছে। যে সংস্থাটি ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়াও উল্লেখ করা হয়েছে সংস্থাটির সদর দপ্তর নিউইয়র্কে। উদ্দীপকের উল্লেখিত এই আন্তর্জাতিক সংস্থাটি বিশ্বের ১৭৭ টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। এটি মূলত গণতান্ত্রিক সরকার ব্যবস্থার উন্নয়নের জন্য কাজ করছে। UNDP বিশ্বের উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোর অংশ দাড়িতে ভিত্তিতে টেকসই জাতি গঠনের লক্ষ্যে কাজ করে। এছাড়াও এটি বিশ্বব্যাপী আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করতে জাতিসংঘের হয়ে কাজ করে। UNDP ১৯৬৫ সালের নভেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়। তবে ১৯৬৬ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়। সংস্থাটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। বর্তমানে বিশ্বের ১৭৭ টি দেশে সংস্থাটি তার কার্যক্রম পরিচালনা করে আসছে। যে সব দেশের শাসন কাঠামো তুলনামূলকভাবে দুর্বল, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার সাধন করে সেসব দেশের গণতান্ত্রিক সরকার ব্যবস্থা শক্তিশালী করনে UNDP কাজ করে। এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং দুর্যোগ পরবর্তী সময় সহায়তা ও পরিবেশ উন্নয়নে এটিই কার্যকর ভূমিকা রাখে। এর অন্যতম একটি উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী দারিদ্র্য হ্রাস করা। এছাড়াও বিশ্বব্যাপী মানবাধিকার সংরক্ষণ, নারীর ক্ষমতায়ন, উন্নয়নে নারীর অংশদারিত্ব বৃদ্ধি এবং বেকার যুবক ও যুব মহিলাদের জন্য কর্মসংস্থানের সৃষ্টির উদ্দেশ্যে এটি কাজ করে যাচ্ছে। তাই বলা যায়, উদ্দীপকে জাতিসংঘের বিশেষ সংস্থা UNDP কে ইঙ্গিত করা হয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন আন্তর্জাতিক সংস্থা কে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর