উদ্দীপকের কার্যক্রম কোন আন্তর্জাতিক সংস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের কার্যক্রম আন্তর্জাতিক সংস্থা রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে সামঞ্জস্যপূর্ণ। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : ১৮৫৯ সালে ফ্রান্স এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ইতালিতে সংঘটিত ভয়াবহ যুদ্ধের প্রেক্ষিতে রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠিত হয়। এই যুদ্ধে উভয়পক্ষের বহু শুন্য আহত এবং নিহত হয়। যুদ্ধাহত সৈন্যদের সেবায় সুইজারল্যান্ড এর অধিবাসী স্যার হেনরী ডুনান্ট একটি সংস্থা গঠনের আহ্বান জানান। এরই পরিপ্রেক্ষিতে ১৮৬৩ সালে অক্টোবর মাসে যাত্রা শুরু করে রেট ক্রিসেন্ট সোসাইটি। এই আন্তর্জাতিক সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশের ত্রাণ ও পুনর্বাসন, দুর্যোগ মোকাবেলায় পদক্ষেপ গ্রহণ, স্বাস্থ্য ও প্রশিক্ষণসহ বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করছে। উদ্দীপকে সূর্যের হাসি নামক সংস্থাটি ঘুর্ণিঝড় আইলার আঘাতে ক্ষতিগ্রস্ত বাগেরহাট জেলায় সাহায্য নিয়ে এগিয়ে আসে। কেননা ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত হয়ে গ্রামবাসী মানবতার জীবনযাপন করতে থাকে। তাদের সাহায্যে এগিয়ে এসে তারা সমাজের যুবকদের নিয়ে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে। সবাইকে ত্রাণ বিতরণ, ঔষধ সরবরাহ, খাদ্য বস্ত্র প্রদান, আহতদের চিকিৎসা, মৃতদের সৎকার, বাসগৃহ নির্মাণ ইত্যাদির মাধ্যমে তারা সমাজের স্বস্তি ফিরিয়ে আনে। তাই বলা যায়, উদ্দীপকের কার্যক্রম আন্তর্জাতিক সংস্থা রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের কার্যক্রম কোন আন্তর্জাতিক সংস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর