উদ্দীপকে জালাল হোসেন কোন প্রতিষ্ঠানে কর্মরত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জালাল হোসেন জাতিসংঘের অন্তর্ভুক্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইউনিসেফ-এ কর্মরত। আন্তর্জাতিক শিশু তহবিল বা ইউনিসেফ বিশ্বের অসহায় শিশুদের রক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ইত্যাদি বিষয়ে কাজ করে যাচ্ছে। এ সংস্থাটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীনে শিশুকল্যাণে নানা কর্মসূচি পরিচালনা করে। উদ্দীপকের বর্ণনায় এই প্রতিষ্ঠানটিরই ইঙ্গিত পাওয়া যায়। উদ্দীপক অনুসারে জালাল সাহেব জাতিসংঘের অন্তর্ভুক্ত একটি মানবকল্যাণধর্মী আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত আছেন। এই প্রতিষ্ঠানটি শিশুদের খাদ্য, পুষ্টি ও নিরাপত্তা বিধানের জন্য কাজ করে। এ থেকেই বোঝা যায়, প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক শিশু তহবিল বা ইউনিসেফ, যেটি পৃথিবীর বিভিন্ন দেশে শিশুকল্যাণে তাদের সেবাকর্ম পরিচালনা করে থাকে। বিশেষ করে উন্নয়নশীল বিশ্বে শিশুদের সার্বিক কল্যাণে ইউনিসেফের কার্যক্রম বিশেষভাবে উল্লেখযোগ্য। এ প্রতিষ্ঠানটি শিশু স্বাস্থ্যের উন্নতি, শিশু ও মায়েদের জন্য পুষ্টিকর খাবার সরবরাহ, তাদের জন্য হাসপাতাল নির্মাণ, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রম, মা ও শিশুর চিকিৎসার ব্যবস্থা প্রভৃতি কার্যক্রম পরিচালনা করে থাকে। এছাড়া ইউনিসেফ বিশ্বব্যাপী শিশুদের পুনর্বাসন ও কল্যাণে বিশেষ ভূমিকা রাখে। এভাবে প্রতিষ্ঠানটি সারাবিশ্বের শিশুদের জন্য একটি কল্যাণমূলক সেবাপ্রদানকারী সংস্থায় পরিণত হয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জালাল হোসেন কোন প্রতিষ্ঠানে কর্মরত? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর