উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠানে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ দেখাও।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠান ব্র্যাকের কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ ঘটেছে। নিচে তা দেখানো হলো-এদেশের দুস্থ, অসহায় মানুষের সুপ্ত ক্ষমতার বিকাশ এবং তাদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে ১৯৭২ সালে ব্র্যাক প্রতিষ্ঠিত হয়। শুরুতে সংস্থাটির কর্মপরিধি ঋণ প্রদান এবং আদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন, ঋণ দান, আইনি সহায়তা, পল্লি উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যেহেতু এটি একটি স্বেচ্ছাসেবী মানবসেবামূলক প্রতিষ্ঠান, সেহেতু সমাজকর্মের দর্শন, মূল্যবোধ ও পদ্ধতি এখানে ব্যবহৃত হয়। ব্র্যাকের ঋণদান কর্মসূচি দলীয় ভিত্তিতে পরিচালিত হয়। এখানে দল সমাজকর্মের প্রক্রিয়া ও কৌশলের প্রয়োগ দেখা যায়। স্বাস্থ্য কর্মসূচির আওতায় গ্রামাঞ্চলের নিরক্ষর, অজ্ঞ ও কুসংস্কারাচ্ছন্ন ব্যক্তিদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সমষ্টি সমাজকর্মের বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করা হয়। শিক্ষার ক্ষেত্রে দল ও সমষ্টি সমাজকর্মের পদ্ধতি ও কৌশল ব্যবহৃত হয়। ব্র্যাকের অন্যতম একটি সফল কর্মসূচি হলো খাবার স্যালাইন তৈরি। গ্রাম এলাকায় জনগণকে স্যালাইন তৈরির প্রশিক্ষণ দিতে ব্যক্তিগত ও দলীয়ভাবে প্রচেষ্টা গ্রহণ করা হয়। এছাড়া অধিকারবঞ্চিত জনগণকে তাদের অধিকার প্রতিষ্ঠায় ব্যক্তি ও দলীয় দৃষ্টিভঙ্গির আলোকে আইনি সহায়তা প্রদান করা হয়। সর্বোপরি সমষ্টির জনগণের জীবনমান উন্নয়নে ব্র্যাকের কার্যক্রম আজ বিশ্বব্যাপী প্রশংসিত। মূলত সমাজকর্ম যেমন বিভিন্ন টার্গেট গ্রুপ নিয়ে কাজ করে থাকে, তেমনিভাবে ব্র্যাকও সমাজের দরিদ্র, ভূমিহীন ও দুস্থদের টার্গেট গ্রুপ হিসেবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে। আর এসব কর্মসূচিতে সমাজকর্মের মৌলিক ও সহায়ক পদ্ধতিগুলো ব্যবহৃত হয়।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠানে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ দেখাও।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর