উদ্দীপকে কোন বেসরকারি সমাজ উন্নয়ন সংস্থার কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের কথা বলা হয়েছে। বর্তমানে বাংলাদেশে যেসব স্বেচ্ছাসেবী বা বেসরকারি সংস্থা কাজ করছে সেগুলোর মধ্যে সর্ববৃহৎ হলো ব্র্যাক। ব্র্যাকের প্রতিষ্ঠাতা হলেন স্যার ফজলে হাসান আবেদ। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এদেশ থেকে হাজার হাজার শরণার্থী ভারতে আশ্রয় নেয়। তাদের দুঃখ-দুর্দশা দেখে তা লাঘবে ত্রাণকার্য পরিচালনার উদ্দেশ্যে তিনি 'Save Bangladesh [গণিত] নামে একটি সংস্থা গড়ে তোলেন। ১৯৭১ সালে পরিচালিত ত্রাণকাজের বাস্তব অভিজ্ঞতা এবং শরণার্থীদের সাহায্যের জন্য সংগৃহীত অর্থের উদ্বৃত্ত অংশের মাধ্যমে ১৯৭২ সালে তিনি সিলেটের শাল্লা গ্রামে বাংলাদেশ পুনর্বাসন কমিটি, বা 'Bangladesh Rehabilitation Assistance Committee [গণিত] নামে একটি সংস্থা গড়ে তোলেন, যা পরবর্তীকালে ব্র্যাক (BRAC) নামে পরিচালিত হয়। উদ্দীপকে বলা হয়েছে, ১৯৭২ সালে স্যার ফজলে হাসান আবেদ একটি বেসরকারি সংগঠন প্রতিষ্ঠা করেন। সংস্থাটির উন্নয়ন, স্লোগান হলো 'দারিদ্র্য দূরীকরণ এবং দরিদ্রদের ক্ষমতায়ন'। ঋণদান, শিক্ষা ও স্বাস্থ্য এই সংস্থার মূল কাজ। উদ্দীপকের এ সংস্থার স্লোগানটি মূলত বেসরকারি সংস্থা ব্র্যাককে নির্দেশ করে। উদ্দীপকে উল্লিখিত কার্যক্রমগুলো ব্র্যাক পরিচালনা করে। তাই বলা যায়, উদ্দীপকে বেসরকারি সমাজ উন্নয়ন সংস্থা ব্র্যাকের কথা বলা হয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন বেসরকারি সমাজ উন্নয়ন সংস্থার কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর