উদ্দীপকের স্লোগানটি উক্ত প্রতিষ্ঠানের কর্মকান্ডে কতটা প্রতিফলন ঘটেছে - বিশ্লেষণ কর।
উত্তর: "দারিদ্র দূরীকরণ এবং দরিদ্রদের ক্ষমতায়ন" স্লোগানটি ব্র্যাকের কর্মকাণ্ডে পরিপূর্ণ প্রতিফলিত হয়েছে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে ত্রানকার্য বিতরণ পরবর্তী ১৯৭২ সালে স্যার ফজলে হাসান আবেদ ব্র্যাক প্রতিষ্ঠা করেন। ব্র্যাকের অন্যতম লক্ষ্য হচ্ছে দরিদ্র জনগোষ্ঠীদের নিয়ে লক্ষ্য দল তৈরি এবং লক্ষদলদের সচেতন করে তাদের মধ্যে আর্থ-সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে প্রত্যাশিত পরিবর্তন আনেন সহায়তা করা। একই সাথে গ্রামীণ দরিদ্রদের কর্মসংস্থান এবং উপার্জনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সহজলভ্য ক্ষুদ্র ঋণ প্রদান ও বিতরণের ব্যবস্থা করা। পাশাপাশি ব্র্যাক সমাজে নিরক্ষরতাদূরীকরণ, স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি, দরিদ্রদের ব্যবস্থাপনা দক্ষতা এবং নেতৃত্ব বিকাশের উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। পাশাপাশি দরিদ্রদের স্বনির্ভরতা অর্জনে সহায়তা করার জন্য ব্র্যাক প্রতিনিয়ত গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্র্যাক দরিদ্রদেরকে ক্ষুদ্র ঋণ দিয়ে আসছে। যার ফলে তারা এই অর্থকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে অর্থ উপার্জনের সুযোগ নিজেই তৈরি করে নিচ্ছে। যার মাধ্যমে একদিকে যেমন দরিদ্রদের আর্থিক সমস্যা লাঘব হচ্ছে তেমনি অন্যদিকে আর্থিক সমস্যা কমার কারণে দরিদ্রদের মধ্যে সচেতনতা ও বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া ব্র্যাকের বিভিন্ন কার্যক্রম যেমন নিরক্ষরতা দূরীকরণ স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি এসবের মধ্য দিয়ে দরিদ্রদের উন্নয়ন করছে। তাই বলা যায়, "দারিদ্র দূরীকরণ এবং দরিদ্রদের ক্ষমতায়ন" স্লোগানটি ব্র্যাকের কর্মকাণ্ডে পরিপূর্ণ প্রতিফলিত হয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের স্লোগানটি উক্ত প্রতিষ্ঠানের কর্মকান্ডে কতটা প্রতিফলন ঘটেছ…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর