উদ্দীপকে আমজাদ সাহেবের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যের সাথে বাংলাদেশের কোন প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আমজাদ সাহেবের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যের সাথে বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য সামঞ্জস্যপূর্ণ। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণ প্রদানকারী স্বায়ত্তশাসিত ব্যাংক গ্রামীণ ব্যাংক। যে কোন দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য সেই দেশের দরিদ্র, ভূমিহীন ও নারীদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন প্রয়োজন। গ্রামীণ ব্যাংক তাদের অর্থনৈতিক অবস্থা উন্নয়নের বিষয়টিকে লক্ষ্য করে একটা কাজ করে যাচ্ছে। তারা গ্রামীণ দরিদ্র, ভূমিহীন ও নারীদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে। গ্রামীণ জনগোষ্ঠী পূর্বে মহাজন থেকে চড়া সুদে ঋণ নিতে হতো যা তাদের সর্বস্ব হারানোর অন্যতম কারণ ছিল। কিন্তু বর্তমানে তারা গ্রামীণ ব্যাংক থেকে বিনা জামানতে ঋণ নিতে পারছে। এতে করে তারা অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি গ্রামের নারীরা বিভিন্ন ক্ষুদ্রঋণ নিয়ে হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি লালন পালন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। এর ফলে দেশের অর্থনীতি ও উন্নতি সাধন করছে। উদ্দীপকের আমজাদ সাহেবের প্রতিষ্ঠান ও বিনা জামানতে দরিদ্রদের আত্মিক ঋণ দিয়ে থাকেন। দলীয় ভিত্তিতে ঋণ প্রদান করা, ঋণ তদারকি করা এবং সঠিকভাবে আদায় নিশ্চিত করা তার প্রতিষ্ঠানের মূল কাজ। তাই বলা যায়, উদ্দীপকে আমজাদ সাহেবের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যের সাথে বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য সামঞ্জস্যপূর্ণ।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে আমজাদ সাহেবের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যের সাথে বাংলাদেশের কোন…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর