জনাব চৌধুরীর সাহায্য সংস্থার সাথে বাংলাদেশের কোন প্রতিষ্ঠানের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব চৌধুরীর সাহায্য সংস্থার সাথে ব্র্যাকের মিল রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো: মানবদরদী জনাব চৌধুরীর উদ্দীপকে প্রতিষ্ঠিত সাহায্য সংস্থাটি মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে দারিদ্র দূরীকরণ এবং দরিদ্রদের ক্ষমতায়নের জন্য এই সাহায্য সংস্থাটি দুস্থ ও অসহায়দের মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণ করেন। এছাড়াও দরিদ্রদের মাঝে শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টিসেবা সহ বিভিন্ন সহায়তা করেন। বর্তমানে এটি দেশের বৃহৎ বেসরকারি প্রতিষ্ঠান। বাংলাদেশের বেসরকারি সংস্থা গুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে স্যার ফজলে হাসান আবেদ প্রতিষ্ঠিত ব্র্যাক। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় হাজার হাজার শরণার্থী ভারতে আশ্রয় নেয়। তাদের দুঃখ দুর্দশা দেখে তিনি ত্রাণকার্য পরিচালনার উদ্দেশ্যে প্রথমে Save Bangladesh নামে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। ১৯৭১ সালে এই ত্রানকার্য পরিচালনার সময় তার বাস্তব অভিজ্ঞতা এবং শরণার্থীদের সাহায্য করার জন্য সংগৃহীত অর্থের উদ্বৃত্ত অংশের মাধ্যমে ১৯৭২ সালে তিনি সিলেটের শাল্লা গ্রামে বাংলাদেশ পুনর্গঠন কমিটি নামে একটি সংস্থা গড়ে তোলেন। পরবর্তীতে এই প্রতিষ্ঠানটি ব্র্যাক নামে পরিচালিত হয়। বর্তমানে ব্র্যাক গ্রামীণ দরিদ্র অসহায়দের দুঃখ দুর্দশা লাঘবের জন্য ক্ষুদ্রঋণ প্রদানসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকান্ড পরিচালনা করছে। তাই বলা যায়, উদ্দীপকের জনাব চৌধুরীর সাহায্য সংস্থার সাথে বাংলাদেশের ব্র্যাকের মিল রয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
জনাব চৌধুরীর সাহায্য সংস্থার সাথে বাংলাদেশের কোন প্রতিষ্ঠানের মিল র…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর