উক্ত সংস্থা পরিচালিত কার্যক্রমে সমাজকর্মের কোন কোন পদ্ধতি প্রয়োগ করা হয় তা আলোচনা কর।
উত্তর: উক্ত সংস্থা তথা ব্র্যাক পরিচালিত কার্যক্রমে সমাজকর্মের পদ্ধতির প্রয়োগ কার্যক্রমকে সহজ ও যথার্থ করে তোলে। ব্র্যাকের যে সমস্ত কর্মসূচি রয়েছে তার সবই ব্যক্তিগত, দলীয় ও সমষ্টির স্বার্থসংশিষ্ট ক্ষমতা পুনরুদ্ধার এবং সমস্যা সমাধানে প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা সংবলিত। ব্র্যাকের ব্যাপক ও বহুমুখী সমাজ উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম সমাজকর্মের মৌলিক ও সহায়ক উভয় ধরনের পদ্ধতিই অনুশীলনের সুযোগ রয়েছে। ব্র্যাকের পল্লি উন্নয়ন কর্মসূচিতে গ্রামীণ ভূমিহীন এবং দরিদ্র মহিলা ও পুরুষদের সংগঠিত করে তাদের সার্বিক উন্নয়নের প্রচেষ্টা চালানো হয়। এ কর্মসূচিতে সমষ্টি উন্নয়ন পদ্ধতির কৌশল অনুশীলনই বিশেষভাবে কার্যকর। আবার ক্ষুদ্রঋণ কর্মসূচিতে গ্রামীণ সংগঠন এবং ক্ষুদ্রঋণ প্রদানের দলীয় কার্যক্রমে দল সমাজকর্ম অনুশীলন করা যায়। ব্র্যাকের স্কুলের শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, শ্রেণিকক্ষে অমনোযোগিতা, শ্রেণিতে পিছিয়ে পড়া, স্কুল পালানো, স্কুলবিমুখতাসহ বিভিন্ন সমস্যা সমাধানে বিদ্যালয় সমাজকর্মী হিসেবে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করা যায়। জনসমষ্টির উন্নয়নে ব্র্যাকের গবেষণা কার্যক্রম সমাজকর্ম গবেষণার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়াও জেন্ডার ইস্যু, মানবাধিকার, জলবায়ু, স্বাস্থ্যসেবা প্রভৃতি কার্যক্রমে সামাজিক কাযক্রম পদ্ধতির জ্ঞান সহায়ক ভূমিকা রাখে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উক্ত সংস্থা পরিচালিত কার্যক্রমে সমাজকর্মের কোন কোন পদ্ধতি প্রয়োগ ক…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর