উক্ত সংস্থার গুরুত্বপূর্ণ কর্মসূচিসমূহ বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত সংস্থা তথা ব্র্যাকের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। গ্রামের ভূমিহীন, দুস্থ, দরিদ্র ও অনগ্রসর জনগোষ্ঠীকে সমবায়ের মাধ্যমে সংগঠিত করে তাদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে পল্লি উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করেছে ব্র্যাক। পল্লি উন্নয়ন কার্যক্রম সফল করতে পুরো দেশকে সাতটি অঞ্চলে ভাগ করে নিয়েছে ব্র্যাক। কর্মসূচির আওতায় ঋণ সরবরাহ করে থাকে ব্র্যাক। গ্রামীণ জনগোষ্ঠী যেন নিজেরাই নিজস্ব সম্পদ ও সামর্থ্য দ্বারা আর্থসামাজিক ক্ষেত্রে প্রতিষ্ঠা অর্জন করতে পারে সেজন্য ব্র্যাক যাবতীয় সাহায্য ও সহযোগিতা প্রদান করে। সহজ শর্তে ঋণ প্রদান করে গ্রামীণ দরিদ্রদের কর্মসংস্থান ও উপার্জনের সুযোগ-সুবিধা সৃষ্টি করে। দরিদ্রদের ব্যবস্থাপনা, দক্ষতা এবং নেতৃত্বের বিকাশ সাধনের মাধ্যমে ব্র্যাক বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণ করেছে। RDP ও RCP-এর অধীনে কৃষি ঋণ, সামাজিক বনায়ন, মৎস্য চাষ, পশুপালন, খামার ইত্যাদি প্রকল্প পরিচালনা করেছে। গ্রামীণ জনগোষ্ঠীর জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও করেছে ব্র্যাক। বিভিন্ন সামাজিক উদ্যোগ, নিরাপদ অভিবাসন, নিরাপদ সড়ক কর্মসূচি, মানবাধিকার ও আইনগত সহায়তা, স্বাস্থ্য কর্মসূচি, শিক্ষামূলক কার্যক্রম, কুটির শিল্প প্রকল্প ইত্যাদির মাধ্যমে ব্র্যাক গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কার্যক্রম পরিচালনা করছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উক্ত সংস্থার গুরুত্বপূর্ণ কর্মসূচিসমূহ বিশ্লেষণ কর।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর