উদ্দীপকে উল্লিখিত বেসরকারি সংস্থাটি কী কী কার্যক্রম পরিচালনা করে? সংক্ষেপে লেখ ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বেসরকারি সংস্থাটি হলো ব্র্যাক। গ্রামীণ দরিদ্র ভূমিহীন পুরুষ-মহিলাকে স্বল্প সুদে ঋণ দিয়ে থাকে ব্র্যাক। এ ক্ষুদ্রঋণ গ্রহণ করে তারা আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারে, হতে পারে একসময় স্বাবলম্বী। আবার ব্র্যাকের শিক্ষাকর্মসূচি তর আওতায় রয়েছে ব্র্যাক স্কুল। উদ্দীপকে 'ক' ব্র্যাকের ক্ষুদ্রঋণ গ্রহণ করেছে এবং তার ছেলে-মেয়েরা ব্র্যাক স্কুলে ভর্তি হয়েছে। ব্র্যাকের কার্যক্রমের মধ্যে রয়েছে— পল্লি উন্নয়ন কর্মসূচি, সেখানে সেচ; রেশম, সামাজিক বনায়ন, মৎস্য চাষ, পশুপালন, গ্রামীণ প্রশিক্ষণ, গ্রামীণ পরিবহণ, কুটিরশিল্প প্রভৃতি ক্ষেত্রে সহায়তা করা হয়। শিক্ষামূলক কর্মসূচির আওতায় রয়েছে উপ-আনুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা, বয়স্ক শিশুদের প্রাথমিক শিক্ষা, ব্যবহারিক শিক্ষা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, মেধা বিকাশ প্রকল্প, কিশোর-কিশোরী উন্নয়ন কর্মসূচি প্রভৃতি। এছাড়াও রয়েছে ক্ষুদ্রঋণ কর্মসূচি, স্বাস্থ্যসেবা কর্মসূচি, সমন্বিত পল্লি উন্নয়ন কর্মসূচি মানবাধিকার ও আইনি সহায়তা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, জেন্ডার নিরপেক্ষতা ও রহুমুখিতা ।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বেসরকারি সংস্থাটি কী কী কার্যক্রম পরিচালনা করে? স…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর