শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের কার্যক্রমটি উক্ত সংস্থাটির কার্যক্রম এর অংশ বিশেষ মাত্র-বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকের কার্যক্রম উক্ত সংস্থা তথা ব্র্যাকের কার্যক্রমের একটি অংশ মাত্র— উক্তিটি যৌক্তিক। বাংলাদেশের শহর ও গ্রামাঞ্চলের দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের আর্থ- সামাজিক চাহিদা পূরণ এবং পরিবর্তিত অবস্থার সাথে সামঞ্জস্য বিধানে সহায়তার লক্ষ্য নিয়ে ব্র্যাক কাজ করছে। প্রথমদিকে সংস্থাটির কাজ শুধু ঋণদান কর্মসূচি পরিচালনার মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে তা বিস্তৃতি পেয়েছে। এমনকি ব্র্যাক এখন সরকার ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে যৌথভাবে নানা কর্মসূচি পালন করছে; যেমন— এটি বাংলাদেশ সরকার ও ইউনিসেফের সাথে সমন্বিত পুষ্টি কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া ব্র্যাকের কর্মসূচির মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, অর্থনৈতিক কর্মকাণ্ড তথা সচেতনতামূলক নানা ধরনের কার্যক্রম রয়েছে। ব্র্যাক পরিচালিত কার্যক্রমের অন্যতম হলো পল্লি উন্নয়নমূলক কর্মসূচি। এর মূল লক্ষ্য হলো গ্রামাঞ্চলের দরিদ্র মহিলা ও পুরুষদের সংগঠিত করার মাধ্যমে তাদের আর্থ-সামাজিক উন্নয়নে প্রচেষ্টা চালানো। এছাড়া ১৯৮৫ সালে মানিকগঞ্জের কয়েকটি গ্রামে পরীক্ষামূলকভাবে ২২টি স্কুল চালুর মাধ্যমে ব্র্যাকের শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে দেশব্যাপী গ্রামের ভূমিহীন ও দরিদ্র শ্রেণির ছেলেমেয়েরা এ কার্যক্রমের আওতাভুক্ত । দুটি কর্মসূচির মাধ্যমে ব্র্যাক সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে। একটি হলো ডায়রিয়াজনিত মৃত্যু প্রতিরোধে খাবার স্যালাইন সম্প্রসারণ কর্মসূচি, অন্যটি মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নমূলক কর্মসূচি। ব্র্যাক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাপনার দায়িত্বও পালন করছে। তবে ব্র্যাকের সবচেয়ে বড় কর্মসূচি হলো ক্ষুদ্র ঋণদান কর্মসূচি। এর লক্ষ্য গ্রামাঞ্চলের দরিদ্র ও ভূমিহীন মানুষদের স্বাবলম্বী করা। সেইসাথে তারা বেকার যুবক ও যুব মহিলাদের জন্য কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করছে। ব্র্যাকের কর্মসূচির নতুন সংযোজন হলো মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি। এছাড়াও প্রতিষ্ঠানটি বাণিজ্যিক হস্তশিল্প বাজারজাতকরণ, হাওর উন্নয়ন প্রকল্প, পল্লি উদ্যোগ প্রকল্প, গবেষণা ও মূল্যায়ন ইত্যাদি কার্যক্রম পরিচালনা করছে। উপরের আলোচনা থেকে তাই বলা যায়, উদ্দীপকের কার্যক্রমটি ব্র্যাকের কার্যক্রমের অংশবিশেষ মাত্ৰ।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের কার্যক্রমটি উক্ত সংস্থাটির কার্যক্রম এর অংশ বিশেষ মাত্র-ব…

উদ্দীপক

করিম তার গ্রামের একটি গরুর ফার্মে কাজ করে যা জনাব ফজলের নেতৃত্বে পরিচালিত হয়। এখানে কাজ করে করিমের মতো অসংখ্য যুবক আয়ের উৎস খুঁজে নিয়েছে।

বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2024

উত্তর

ব্র্যাক তার কার্যক্রম পরিচালনায় ৪টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে।

উত্তর

১৯৭২ সালে স্যার ফজলে হাসান আবেদ ব্র্যাক প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ্য হলো সমাজের সুবিধাবঞ্চিত, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন সাধন। গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি ও তাদের উপার্জন বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক ঋণ বিতরণ করে থাকে। বর্তমানে বাংলাদেশে যেসব স্বেচ্ছাসেবী বা বেসরকারি সংস্থা আছে তাদের মাঝে সর্ববৃহৎ হলো ব্র্যাক। দারিদ্র্য দূরীকরণ এবং দারিদ্র্যের ক্ষমতায়ন এই স্লোগানকে সামনে রেখে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ব্র্যাকের কার্যক্রম চালু আছে।

উত্তর

করিমের মতো যুবকদের সহায়তা প্রদান উক্ত সংস্থা তথা ব্র্যাকের পল্লি উন্নয়ন কর্মসূচির আওতাভূক্ত। বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি সংস্থা হচ্ছে ব্র্যাক। দেশের সীমানা ছাড়িয়ে সংস্থাটি বিশ্বের বেশ কয়েকটি দেশে তার কার্যক্রম বিস্তৃত করেছে। দরিদ্র, ভূমিহীন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে সংস্থাটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। উদ্দীপকে দেখা যায়, করিম তার গ্রামের একটি গরুর ফার্মে কাজ করেন। জনাব ফজলের নেতৃত্বে পরিচালিত উক্ত প্রতিষ্ঠানটি করিমের মতো অসংখ্য যুবকের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। যা পাঠ্যবইয়ের ব্র্যাক এর কার্যক্রমের আওতাভুক্ত। ব্র্যাক গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর মৌল মানবিক চাহিদা পূরণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এছাড়াও ব্র্যাক পল্লি উন্নয়ন কর্মসূচি হিসেবে সামাজিক বনায়ন এ নার্সারি কর্মীদের প্রশিক্ষণ এবং বীজ প্রদান, মৎস্য চাষ, পশু পালন ও হাঁস-মুরগির খামার কার্যক্রম, হস্তশিল্প উন্নয়ন ও বাজারজাতকরণ কার্যক্রম গ্রহণ, ব্র্যাক এসব কার্যক্রম গ্রহণের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উত্তর

উদ্দীপকের কার্যক্রম উক্ত সংস্থা তথা ব্র্যাকের কার্যক্রমের একটি অংশ মাত্র— উক্তিটি যৌক্তিক। বাংলাদেশের শহর ও গ্রামাঞ্চলের দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের আর্থ- সামাজিক চাহিদা পূরণ এবং পরিবর্তিত অবস্থার সাথে সামঞ্জস্য বিধানে সহায়তার লক্ষ্য নিয়ে ব্র্যাক কাজ করছে। প্রথমদিকে সংস্থাটির কাজ শুধু ঋণদান কর্মসূচি পরিচালনার মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে তা বিস্তৃতি পেয়েছে। এমনকি ব্র্যাক এখন সরকার ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে যৌথভাবে নানা কর্মসূচি পালন করছে; যেমন— এটি বাংলাদেশ সরকার ও ইউনিসেফের সাথে সমন্বিত পুষ্টি কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া ব্র্যাকের কর্মসূচির মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, অর্থনৈতিক কর্মকাণ্ড তথা সচেতনতামূলক নানা ধরনের কার্যক্রম রয়েছে। ব্র্যাক পরিচালিত কার্যক্রমের অন্যতম হলো পল্লি উন্নয়নমূলক কর্মসূচি। এর মূল লক্ষ্য হলো গ্রামাঞ্চলের দরিদ্র মহিলা ও পুরুষদের সংগঠিত করার মাধ্যমে তাদের আর্থ-সামাজিক উন্নয়নে প্রচেষ্টা চালানো। এছাড়া ১৯৮৫ সালে মানিকগঞ্জের কয়েকটি গ্রামে পরীক্ষামূলকভাবে ২২টি স্কুল চালুর মাধ্যমে ব্র্যাকের শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে দেশব্যাপী গ্রামের ভূমিহীন ও দরিদ্র শ্রেণির ছেলেমেয়েরা এ কার্যক্রমের আওতাভুক্ত । দুটি কর্মসূচির মাধ্যমে ব্র্যাক সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে। একটি হলো ডায়রিয়াজনিত মৃত্যু প্রতিরোধে খাবার স্যালাইন সম্প্রসারণ কর্মসূচি, অন্যটি মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নমূলক কর্মসূচি। ব্র্যাক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাপনার দায়িত্বও পালন করছে। তবে ব্র্যাকের সবচেয়ে বড় কর্মসূচি হলো ক্ষুদ্র ঋণদান কর্মসূচি। এর লক্ষ্য গ্রামাঞ্চলের দরিদ্র ও ভূমিহীন মানুষদের স্বাবলম্বী করা। সেইসাথে তারা বেকার যুবক ও যুব মহিলাদের জন্য কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করছে। ব্র্যাকের কর্মসূচির নতুন সংযোজন হলো মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি। এছাড়াও প্রতিষ্ঠানটি বাণিজ্যিক হস্তশিল্প বাজারজাতকরণ, হাওর উন্নয়ন প্রকল্প, পল্লি উদ্যোগ প্রকল্প, গবেষণা ও মূল্যায়ন ইত্যাদি কার্যক্রম পরিচালনা করছে। উপরের আলোচনা থেকে তাই বলা যায়, উদ্দীপকের কার্যক্রমটি ব্র্যাকের কার্যক্রমের অংশবিশেষ মাত্ৰ।
HSCSocial Work 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।