উদ্দীপকে বাংলাদেশের কোন বেসরকারি সমাজসেবা প্রতিষ্ঠানের মিল রয়েছে? নিরূপণ কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত সংস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ প্রতিষ্ঠানটি হলো ব্র্যাক (BRAC)। নিচে তা নিরূপণ করা হলো-বাংলাদেশ স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশের নিঃস্ব মানুষের জন্য জরুরি ও তাৎক্ষণিক সাহায্য এবং পুনর্বাসনের লক্ষ্যে ১৯৭২ সালে স্যার ফজলে হাসান আবেদের উদ্যোগে বেসরকারি সংস্থা BRAC- এর জন্ম হয়। সিলেটের শাল্লা নামক গ্রামে ব্র্যাকের কার্যক্রম শুরু হয়। শাল্লায় ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়নের সময় ব্র্যাক গভীরভাবে লক্ষ করে যে, তার এ কর্মসূচি সাহায্য গ্রহীতার মাঝে নির্ভরশীলতা তৈরি করে। নতুন অভিজ্ঞতার প্রেক্ষাপটে সংস্থাটি কর্মসূচিতে পরিবর্তন সাধন করে। ভূমিহীন নারী-পুরুষ, প্রান্তিক চাষি, মৎস্যজীবী, তাঁতি ও অন্যান্য শ্রমজীবী দরিদ্র গোষ্ঠীকে লক্ষ্য নির্ধারণ করে ক্ষুদ্রঋণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা, এলাকাভিত্তিক উন্নয়নের কার্যক্রম গ্রহণ করে স্লোগান নির্ধারণ করে- "Aleviation of poverty and Empowerment of poor." অর্থাৎ দারিদ্র্য দূর এবং দরিদ্রদের ক্ষমতায়ন। তাই বলা যায় উদ্দীপকে উল্লিখিত তথ্যাবলি বেসরকারি সংস্থা ব্র্যাকের সাথে মিল রয়েছে ।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বাংলাদেশের কোন বেসরকারি সমাজসেবা প্রতিষ্ঠানের মিল রয়েছে? ন…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর