করিমের মতো যুবকদের সহায়তা প্রদান উক্ত সংস্থাটির কোন কার্যক্রম-এর আওতাভূক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: করিমের মতো যুবকদের সহায়তা প্রদান উক্ত সংস্থা তথা ব্র্যাকের পল্লি উন্নয়ন কর্মসূচির আওতাভূক্ত। বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি সংস্থা হচ্ছে ব্র্যাক। দেশের সীমানা ছাড়িয়ে সংস্থাটি বিশ্বের বেশ কয়েকটি দেশে তার কার্যক্রম বিস্তৃত করেছে। দরিদ্র, ভূমিহীন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে সংস্থাটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। উদ্দীপকে দেখা যায়, করিম তার গ্রামের একটি গরুর ফার্মে কাজ করেন। জনাব ফজলের নেতৃত্বে পরিচালিত উক্ত প্রতিষ্ঠানটি করিমের মতো অসংখ্য যুবকের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। যা পাঠ্যবইয়ের ব্র্যাক এর কার্যক্রমের আওতাভুক্ত। ব্র্যাক গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর মৌল মানবিক চাহিদা পূরণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এছাড়াও ব্র্যাক পল্লি উন্নয়ন কর্মসূচি হিসেবে সামাজিক বনায়ন এ নার্সারি কর্মীদের প্রশিক্ষণ এবং বীজ প্রদান, মৎস্য চাষ, পশু পালন ও হাঁস-মুরগির খামার কার্যক্রম, হস্তশিল্প উন্নয়ন ও বাজারজাতকরণ কার্যক্রম গ্রহণ, ব্র্যাক এসব কার্যক্রম গ্রহণের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
করিমের মতো যুবকদের সহায়তা প্রদান উক্ত সংস্থাটির কোন কার্যক্রম-এর আ…
উদ্দীপক
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর