উদ্দীপকে ইঙ্গিতকৃত সংস্থাটির কার্যক্রম বর্তমানে আরো বিস্তৃত— পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত সংস্থা অর্থাৎ ব্র্যাকের কার্যক্রম বর্তমানে অনেক বিস্তৃত রূপ লাভ করেছে। বাংলাদেশের শহর ও গ্রামাঞ্চলের দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের আর্থ- সামাজিক চাহিদা পূরণ এবং পরিবর্তিত অবস্থার সাথে সামঞ্জস্য বিধানে সহায়তার লক্ষ্য নিয়ে ব্র্যাক কাজ করছে। প্রথমদিকে সংস্থাটির কাজ শুধুমাত্র ঋণদান কর্মসূচি পরিচালনার মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে তা বিস্তৃতি পেয়েছে। এমনকি ব্র্যাক এখন সরকার ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে যৌথভাবে নানা কর্মসূচি পালন করছে; যেমন— এটি বাংলাদেশ সরকার ও ইউনিসেফের সাথে সমন্বিত পুষ্টি কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া ব্র্যাকের কর্মসূচির মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, অর্থনৈতিক কর্মকাণ্ড তথা সচেতনতামূলক নানা ধরনের কার্যক্রম রয়েছে। ব্র্যাক পরিচালিত কার্যক্রমের অন্যতম হলো পল্লি উন্নয়নমূলক কর্মসূচি। এর মূল লক্ষ্য হলো গ্রামাঞ্চলের দরিদ্র মহিলা ও পুরুষদের সংগঠিত করার মাধ্যমে তাদের আর্থ-সামাজিক উন্নয়নে প্রচেষ্টা চালানো। এছাড়া ১৯৮৫ সালে মানিকগঞ্জের কয়েকটি গ্রামে পরীক্ষামূলকভাবে ২২টি স্কুল চালুর মাধ্যমে ব্র্যাকের শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে দেশব্যাপী গ্রামের ভূমিহীন ও দরিদ্র শ্রেণির ছেলেমেয়েরা এ কার্যক্রমের আওতাভুক্ত। দুটি কর্মসূচির মাধ্যমে ব্র্যাক সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে। একটি হলো ডায়রিয়াজনিত মৃত্যু প্রতিরোধে খাবার স্যালাইন সম্প্রসারণ কর্মসূচি, অন্যটি মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নমূলক কর্মসূচি। ব্র্যাক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাপনার দায়িত্বও পালন করছে। তবে ব্র্যাকের সবচেয়ে বড় কর্মসূচি হলো ক্ষুদ্র ঋণদান কর্মসূচি। এর লক্ষ্য গ্রামাঞ্চলের দরিদ্র ও ভূমিহীন মানুষদের স্বাবলম্বী করা। সেইসাথে তারা বেকার যুবক ও যুব মহিলাদের জন্য কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করছে। ব্র্যাকের কর্মসূচির নতুন সংযোজন হলো মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি। এছাড়াও প্রতিষ্ঠানটি বাণিজ্যিক হস্তশিল্প বাজারজাতকরণ, হাওর উন্নয়ন প্রকল্প, পল্লি উদ্যোগ প্রকল্প, গবেষণা ও মূল্যায়ন ইত্যাদি কার্যক্রম পরিচালনা করছে। সার্বিক আলোচনা থেকে তাই বলা যায়, স্বল্প পরিসরে শুরু হলেও ব্র্যাকের কার্যক্রম বর্তমানে বিস্তৃত রূপ লাভ করেছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত সংস্থাটির কার্যক্রম বর্তমানে আরো বিস্তৃত— পাঠ্যপ…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর