জনাব মিজানের 'Save Rohinga [গণিত] সংস্থার সাথে তোমার পঠিত বাংলাদেশের কোন সংস্থা প্রতিষ্ঠার পটভূমির সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: মিজান সাহেবের 'Save Rohinga [গণিত] সংস্থার সাথে বাংলাদেশের বেসরকারি সংস্থা ব্র্যাকের সাদৃশ্য রয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি সংস্থা হচ্ছে ব্র্যাক । দেশের সীমানা ছাড়িয়ে সংস্থাটি বিশ্বের বেশ কয়েকটি দেশে তার কার্যক্রম বিস্তৃত করেছে। দরিদ্র, ভূমিহীন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে সংস্থাটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। উদ্দীপকের জনাব মিজান 'Save Rohinga [গণিত] নামে যে সংস্থা গড়ে তোলেন তার সাথে ব্র্যাকের সাদৃশ্য পাওয়া যায়। উদ্দীপকের মিজান সাহেব কক্সবাজার জেলায় 'Save Rohinga [গণিত] নামে একটি মানব হিতৈষী সংস্থা গড়ে তোলেন। এর উদ্দেশ্য হচ্ছে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা শরণার্থীদের জন্য মানবিক সাহায্যের ব্যবস্থা করা। এজন্য মিজান আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে অর্থ সংগ্রহ করেন। একই চিত্র ব্র্যাকের ক্ষেত্রে লক্ষ করা যায়। সংস্থাটির প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ পেশায় একজন চার্টার্ড একাউন্ট্যান্ট ছিলেন। পেশাগত কাজের পাশাপাশি, একজন সচেতন নাগরিক হিসেবে তিনি দরিদ্র, অসহায় ও দুস্থদের কল্যাণে আত্মনিয়োগ করেছিলেন। ১৯৭০ সালে বাংলাদেশে (তৎকালীন পূর্ব- পাকিস্তান) সংঘটিত প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত লোকজনের দুঃখ-দুর্দশা তাকে বিচলিত করে। এছাড়া ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এদেশ থেকে অসংখ্য মানুষ শরণার্থী হিসেবে প্রতিবেশি দেশ ভারতে আশ্রয় নেয়। তাদের দুঃখ-দুর্দশা লাঘব এবং প্রয়োজনীয় ত্রাণ সাহায্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি 'Save Bangladesh [গণিত] নামে একটি সংস্থা গড়ে তোলেন। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের ভেতরেও তাদের পুনর্বাসন কর্মসূচি ছিল। ফজলে হাসান আবেদের এই উদ্যোগের সম্প্রসারিত ও পরিবর্তিত রূপ হলো ব্র্যাক। তাই বলা যায় উদ্দীপকের 'Save Rohinga [গণিত] সংস্থার সাথে দেশের সবচেয়ে বড় এনজিও ব্র্যাকের মিল রয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
জনাব মিজানের 'Save Rohinga সংস্থার সাথে তোমার পঠিত বাংলাদেশের কোন …
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর