শেয়ারFacebookWhatsApp

বিধানের প্রতিষ্ঠানের কার্যক্রমের একটি নিজস্ব মূল্যায়ন উপস্থাপন কর।

উত্তর: বিধানের প্রতিষ্ঠানটির কার্যক্রম বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশের অর্থনীতিকে দ্রুত উচ্চ অবস্থানে নিয়ে যেতে হলে দেশের সর্বস্তরের জনগণকে অর্থনৈতিক কর্মকান্ডে সংশ্লিষ্ট করতে হবে। কর্মক্ষম সকল নাগরিকের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ব্যতীত এটি সম্ভব নয়। আর এক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত বিধানের আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম একটি অনুকরণীয় দৃষ্টান্ত। গ্রামীণ ব্যাংকের আদলে গড়ে ওঠা বিধানের আর্থিক প্রতিষ্ঠানটি মূলত একটি ক্ষুদ্রঋণ লগ্নিকারী বেসরকারি প্রতিষ্ঠান। তাঁর প্রতিষ্ঠানটি মূলত দুঃস্থ, অসহায়, নারী, ভূমিহীন এবং প্রায় ভূমিহীনদের জামানতমুক্ত ঋণ দিয়ে থাকে। ফলে দরিদ্র শ্রেণির জনগণ নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে সক্ষম হচ্ছে এবং তাদের জীবনমানের উন্নয়ন ঘটাতে পারছে। প্রকৃতপক্ষে তাদের আর্থিক অবস্থার উন্নতির ফলে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতিরই ইতিবাচক পরিবর্তন সাধিত হচ্ছে। বিধানের আর্থিক প্রতিষ্ঠানটির কার্যক্রমের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ঋণের সুষ্ঠু ব্যবহারের তদারকি। অর্থাৎ বণ্টিত ঋণ যেন অপচয় না হয় এবং সুষ্ঠুভাবে ব্যবহৃত হয় সেজন্য প্রতিষ্ঠানটি সক্রিয় ভূমিকা পালন করে। এর ফলে সর্বোচ্চ উপযোগিতা অর্জিত হয়। উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, বিধানের প্রতিষ্ঠানের কার্যক্রম আমাদের দেশের অর্থনীতির উন্নয়নে অত্যন্ত সহায়ক।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

বিধানের প্রতিষ্ঠানের কার্যক্রমের একটি নিজস্ব মূল্যায়ন উপস্থাপন কর।

উদ্দীপক

উচ্চ শিক্ষিত বিধান একটি আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলেন। তার এ প্রতিষ্ঠান থেকে মূলত দুঃস্থ, অসহায়, নারী, ভূমিহীন এবং প্রায় ভূমিহীনদের বিনা জামানতে ঋণ দেয়া হয়। দলীয় ভিত্তিতে এ ঋণ দেয়া হয়। এ প্রতিষ্ঠান থেকে শুধু ঋণ দেয়াই হয় না, বরঞ্চ ঋণের ব্যবহার তদারকি করে তা সঠিকভাবে আদায়ও করা হয়। ঋণ গ্রহীতারা কেবল এর সদস্য নয় বরং মালিকও।

Dhaka · 2017

উত্তর

ব্র্যাকের প্রতিষ্ঠাতা হলেন স্যার ফজলে হাসান আবেদ।

উত্তর

প্রবীণ হিতৈষী সংঘের একটি অন্যতম উদ্দেশ্য হলো- প্রবীণদের জন্য সুস্থতা এবং শান্তিপূর্ণ আনন্দময় জীবন নিশ্চিতকরণে কাজ করা। আমাদের দেশে প্রবীণেরা নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যার শিকার হন। বার্ধক্যের কারণে এবং পরিবার ও সমাজ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ায় তাদের জীবন অনেক ক্ষেত্রেই বিবাদময় হয়ে ওঠে। এ প্রেক্ষিতেই প্রবীণ হিতৈষী সংঘ নামে বাংলাদেশে একটি বেসরকারি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। প্রতিষ্ঠানটি উপর্যুক্ত লক্ষ্য পূরণে কাজ করে চলেছে।

উত্তর

উদ্দীপকে বিধানের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যের সাথে বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য ও কার্যক্রমের মিল পরিলক্ষিত হয়। যেকোনো দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য দরিদ্র, ভূমিহীন জনগোষ্ঠী ও নারীদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন অন্যতম পূর্বশর্ত। আর এ বিষয়টিকে প্রাধান্য দিয়ে গ্রামীণ ব্যাংক বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা শুরু করে। অনুরূপ লক্ষ্যমাত্রা ও কার্যক্রম উদ্দীপকের বিধানের আর্থিক প্রতিষ্ঠানটির ক্ষেত্রেও লক্ষণীয়। গ্রামীণ ব্যাংক হলো ক্ষুদ্রঋণ লগ্নিকারী একটি স্বায়ত্তশাসিত ব্যাংক। এটি গ্রামীণ দরিদ্র ও ভূমিহীনদের ঋণ প্রদানের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে কাজ করে থাকে। এর অন্যতম লক্ষ্য হলো বিনা জামানতে ঋণ প্রদান করা, যাতে মহাজনের হাত থেকে তারা রক্ষা পায় এবং স্বাবলম্বী হয়ে ওঠে। গ্রামীণ দরিদ্র, ভূমিহীন, প্রান্তিক কৃষক পুরুষ ও মহিলাকে জামানতমুক্ত ঋণ প্রদান করার পাশাপাশি ঋণের তদারকি এবং তাদেরকে সঞ্চয়মুখী করে তুলতেও গ্রামীণ ব্যাংক কাজ করে। গ্রামীণ ব্যাংক থেকে ঋণগ্রহীতারা কেবল ব্যাংকের মক্কেলই নয়, তারা ব্যাংকের মালিক এবং ব্যবস্থাপনায় সক্রিয়ভাবে অংশ নিয়ে থাকে। সুতরাং দেখা যাচ্ছে, উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির ন্যায় গ্রামীণ ব্যাংকের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম একই ধারায় প্রবাহমান এবং এ দিক বিবেচনায় প্রতিষ্ঠান দুটি সাদৃশ্যপূর্ণ।

উত্তর

বিধানের প্রতিষ্ঠানটির কার্যক্রম বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশের অর্থনীতিকে দ্রুত উচ্চ অবস্থানে নিয়ে যেতে হলে দেশের সর্বস্তরের জনগণকে অর্থনৈতিক কর্মকান্ডে সংশ্লিষ্ট করতে হবে। কর্মক্ষম সকল নাগরিকের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ব্যতীত এটি সম্ভব নয়। আর এক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত বিধানের আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম একটি অনুকরণীয় দৃষ্টান্ত। গ্রামীণ ব্যাংকের আদলে গড়ে ওঠা বিধানের আর্থিক প্রতিষ্ঠানটি মূলত একটি ক্ষুদ্রঋণ লগ্নিকারী বেসরকারি প্রতিষ্ঠান। তাঁর প্রতিষ্ঠানটি মূলত দুঃস্থ, অসহায়, নারী, ভূমিহীন এবং প্রায় ভূমিহীনদের জামানতমুক্ত ঋণ দিয়ে থাকে। ফলে দরিদ্র শ্রেণির জনগণ নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে সক্ষম হচ্ছে এবং তাদের জীবনমানের উন্নয়ন ঘটাতে পারছে। প্রকৃতপক্ষে তাদের আর্থিক অবস্থার উন্নতির ফলে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতিরই ইতিবাচক পরিবর্তন সাধিত হচ্ছে। বিধানের আর্থিক প্রতিষ্ঠানটির কার্যক্রমের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ঋণের সুষ্ঠু ব্যবহারের তদারকি। অর্থাৎ বণ্টিত ঋণ যেন অপচয় না হয় এবং সুষ্ঠুভাবে ব্যবহৃত হয় সেজন্য প্রতিষ্ঠানটি সক্রিয় ভূমিকা পালন করে। এর ফলে সর্বোচ্চ উপযোগিতা অর্জিত হয়। উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, বিধানের প্রতিষ্ঠানের কার্যক্রম আমাদের দেশের অর্থনীতির উন্নয়নে অত্যন্ত সহায়ক।
HSCSocial Work 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।