উদ্দীপকে বিধানের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যের সাথে বাংলাদেশের কোন প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সামঞ্জস্যপূর্ণ? নিরূপণ কর।
উত্তর: উদ্দীপকে বিধানের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যের সাথে বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য ও কার্যক্রমের মিল পরিলক্ষিত হয়। যেকোনো দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য দরিদ্র, ভূমিহীন জনগোষ্ঠী ও নারীদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন অন্যতম পূর্বশর্ত। আর এ বিষয়টিকে প্রাধান্য দিয়ে গ্রামীণ ব্যাংক বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা শুরু করে। অনুরূপ লক্ষ্যমাত্রা ও কার্যক্রম উদ্দীপকের বিধানের আর্থিক প্রতিষ্ঠানটির ক্ষেত্রেও লক্ষণীয়। গ্রামীণ ব্যাংক হলো ক্ষুদ্রঋণ লগ্নিকারী একটি স্বায়ত্তশাসিত ব্যাংক। এটি গ্রামীণ দরিদ্র ও ভূমিহীনদের ঋণ প্রদানের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে কাজ করে থাকে। এর অন্যতম লক্ষ্য হলো বিনা জামানতে ঋণ প্রদান করা, যাতে মহাজনের হাত থেকে তারা রক্ষা পায় এবং স্বাবলম্বী হয়ে ওঠে। গ্রামীণ দরিদ্র, ভূমিহীন, প্রান্তিক কৃষক পুরুষ ও মহিলাকে জামানতমুক্ত ঋণ প্রদান করার পাশাপাশি ঋণের তদারকি এবং তাদেরকে সঞ্চয়মুখী করে তুলতেও গ্রামীণ ব্যাংক কাজ করে। গ্রামীণ ব্যাংক থেকে ঋণগ্রহীতারা কেবল ব্যাংকের মক্কেলই নয়, তারা ব্যাংকের মালিক এবং ব্যবস্থাপনায় সক্রিয়ভাবে অংশ নিয়ে থাকে। সুতরাং দেখা যাচ্ছে, উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির ন্যায় গ্রামীণ ব্যাংকের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম একই ধারায় প্রবাহমান এবং এ দিক বিবেচনায় প্রতিষ্ঠান দুটি সাদৃশ্যপূর্ণ।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বিধানের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যের সাথে বাংলাদেশের কোন প্রতি…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর