দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে উক্ত সংস্থার ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে ব্র্যাকের ভূমিকা নিম্নে বিশ্লেষণ করা হলো: বাংলাদেশের দুস্থ, অসহায় মানুষকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্য ১৯৭২ সালে স্যার ফজলে হাসান আবেদ ব্র্যাক প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি তাদের সুপ্ত ক্ষমতার বিকাশের চিন্তাও করেন। প্রথম দিকে ঋণ প্রদান ও আদায়ের ব্র্যাকের মধ্যেই ব্র্যাকের কর্মসূচি সীমাবদ্ধ থাকলেও বর্তমানে প্রতিষ্ঠানটি শিক্ষা, স্বাস্থ্য, মানব সম্পদ উন্নয়ন, আইনি সহতা এবং পল্লী উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুস্থ ও অসহায়দের মাঝে ব্র্যাক দীর্ঘদিন থেকে ঋণদান কর্মসূচি পরিচালনা করে আসছে। পূর্বে গ্রামীণ জনগোষ্ঠী সুদখোর মহাজনদের থেকে চড়া সুদে এদের ঋণ নিতে হতো যার ফলশ্রুতিতে তারা সর্বস্ব হারাতে হতো। কিন্তু বর্তমানে ব্র্যাকের সহায়তায় তারা বিভিন্ন আর্থিক উন্নয়নমূলক কাজ করার মাধ্যমে নিজেদের আর্থিক উন্নতি ঘটাচ্ছে। যার ফলে তাদের জীবনযাত্রা মান বৃদ্ধি পাচ্ছে। একই সাথে ব্র্যাকের শিক্ষা, স্বাস্থ্য বিষয়ক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের আত্মসামাজিক উন্নয়ন হচ্ছে। তাই বলা যায়, দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে ব্র্যাকের যথেষ্ট ভূমিকা রয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে উক্ত সংস্থার ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর