শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে কোন সংস্থার ইঙ্গিত করা হয়েছে? এর দুটি বৈশিষ্ট্য লেখো ।

উত্তর: উদ্দীপকে বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানের ইঙ্গিত দেওয়া হয়েছে। বেসরকারি পর্যায়ে বাংলাদেশের প্রবীণদের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান হলো বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠান। সমাজসেবী ডা. এ কে এম আব্দুল ওয়াহেদ এদেশের প্রবীণদের কল্যাণার্থে ১৯৬০ সালে এ সংস্থাটি প্রতিষ্ঠা করেন। এটি ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত। বয়স্কদের সার্বিক কল্যাণ নিশ্চিত করাই সংস্থাটির প্রধান উদ্দেশ্য । উদ্দীপকে বলা হয়েছে, জনাব 'ম' বয়স্কদের সেবার জন্য ১৯৬০ সালে ঢাকায় শেরেবাংলা নগরে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে তোলেন, যা উপরে বর্ণিত বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানকে নির্দেশ করছে। প্রতিষ্ঠানটির অন্যতম বৈশিষ্ট্য হলো এটি অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। এর আরেকটি বৈশিষ্ট্য হলো এটি বয়স্ক ব্যক্তিদের সমস্যা ও প্রয়োজন সম্পর্কে ব্যক্তি, সম্প্রদায়, নীতিনির্ধারক, পরিকল্পক এবং স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মধ্যে সচেতনতা ও আগ্রহ তৈরিতে কাজ করে।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে কো…

উদ্দীপক

১৯৬০ সালে জনাব 'ম' বয়স্কদের সেবার জন্য ঢাকার শেরেবাংলা নগরে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে তোলেন। এ সংস্থাটির উদ্দেশ্য বয়স্কদের জীবনকে স্বস্তিদায়ক করা, তাদের সুস্থ জীবন, ভাবনাহীন আনন্দময় জীবন ও বয়স্কদের সমস্যা সমাধান সম্পর্কিত জ্ঞান দান করা। বর্তমানে এটি স্বাস্থ্য ও চিকিৎসাসেবা, কর্মসংস্থান, চিত্তবিনোদন, শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখছে ।

Combined · 2019

উত্তর

একটি স্থানীয় সংস্থার নাম হলো 'স্বনির্ভর বাংলাদেশ' ।

উত্তর

যেসব সংস্থা দেশের উন্নয়নে সরকারি সংস্থার পাশাপাশি অনেক ক্ষেত্রে সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে তাদেরকে বেসরকারি সমাজ উন্নয়ন সংস্থা বলা হয় । বেসরকারি প্রতিষ্ঠানসমূহ মূলত বিভিন্ন সামাজিক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। বেসরকারি সমাজ উন্নয়ন সংস্থাগুলো আর্থিক লাভ বা অর্থলগ্নীকারী সংস্থার পৃষ্ঠপোষকতায় লাভজনক উদ্দেশ্যে পরিচালিত হয় না। এ ধরনের সংস্থা মূলত জনস্বার্থে সেবা প্রদান করে। এ লক্ষ্যে এ ধরনের সংস্থাসমূহ শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, দারিদ্র্য প্রভৃতি খাতে নানা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে ।

উত্তর

উদ্দীপকে বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানের ইঙ্গিত দেওয়া হয়েছে। বেসরকারি পর্যায়ে বাংলাদেশের প্রবীণদের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান হলো বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠান। সমাজসেবী ডা. এ কে এম আব্দুল ওয়াহেদ এদেশের প্রবীণদের কল্যাণার্থে ১৯৬০ সালে এ সংস্থাটি প্রতিষ্ঠা করেন। এটি ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত। বয়স্কদের সার্বিক কল্যাণ নিশ্চিত করাই সংস্থাটির প্রধান উদ্দেশ্য । উদ্দীপকে বলা হয়েছে, জনাব 'ম' বয়স্কদের সেবার জন্য ১৯৬০ সালে ঢাকায় শেরেবাংলা নগরে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে তোলেন, যা উপরে বর্ণিত বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানকে নির্দেশ করছে। প্রতিষ্ঠানটির অন্যতম বৈশিষ্ট্য হলো এটি অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। এর আরেকটি বৈশিষ্ট্য হলো এটি বয়স্ক ব্যক্তিদের সমস্যা ও প্রয়োজন সম্পর্কে ব্যক্তি, সম্প্রদায়, নীতিনির্ধারক, পরিকল্পক এবং স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মধ্যে সচেতনতা ও আগ্রহ তৈরিতে কাজ করে।

উত্তর

আমি মনে করি, বয়স্কদের সমস্যা সমাধানে উদ্দীপকে নির্দেশিত সংস্থাটির আরও কর্মসূচি গ্রহণ করা উচিত। সমাজসেবী ডা. এ কে এম আব্দুল ওয়াহেদ এদেশের বয়স্কদের কল্যাণের জন্য ১৯৬০ সালে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠান গড়ে তোলেন। সংস্থাটি বয়স্কদের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও সেগুলো সমাধানসহ সার্বিক কল্যাণ সাধনে কাজ করে যাচ্ছে। উদ্দীপকের জনাব 'ম'-এর প্রতিষ্ঠানটি একইভাবে বয়স্কদের সুস্থ ও আনন্দময় জীবনযাপনে সহায়তা করছে, যা বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানের অনুরূপ। উদ্দীপকে বলা হয়েছে, শেরেবাংলা নগরের স্বেচ্ছাসেবী সংস্থাটি বয়স্কদের জন্য স্বাস্থ্য ও চিকিৎসাসেবা প্রদান, কর্মসংস্থান সৃষ্টি, চিত্তবিনোদনের ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। তবে সংস্থাটি এগুলোর পাশাপাশি আরও কিছু কর্মসূচি গ্রহণ করতে পারে। যেমন— সংস্থাটি অসচ্ছল বয়স্কদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করতে পারে। তাদের আবাসন সুবিধা দেওয়ার জন্য বৃদ্ধ নিবাস গড়ে তুলতে পারে । প্রবীণদের কল্যাণ সাধনে বিভিন্ন স্তরের মানুষকে সচেতন, উদ্যোগী ও সক্ষম করে তুলতে এটি নানা ধরনের সেমিনার, ওয়ার্কশপ, সিম্পোজিয়াম, সমাবেশ ইত্যাদির আয়োজন করতে পারে। বয়স্ক ব্যক্তিদের যত্নের বিষয়ে কোর্স পরিচালনা এবং বয়স্কদের জন্য পরিবার ও সম্প্রদায়ভিত্তিক যত্নকে সংগঠিত করতে পারে। এছাড়া সংস্থাটি বয়স্কদের সমস্যা সম্পর্কিত গবেষণা এবং বয়স্কদের প্রতি আগ্রহী জাতীয় ও আন্তর্জাতিক সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমে সহযোগিতা করতে পারে। উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকে বর্ণিত কার্যক্রমগুলোর পাশাপাশি বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠান অন্যান্য কর্মসূচি গ্রহণের মাধ্যমে প্রবীণদের কল্যাণ নিশ্চিত করতে পারে।
HSCSocial Work 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।