বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে এ প্রতিষ্ঠানের গুরুত্ব আলোচনা কর।
উত্তর: বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে উদ্দীপকে উল্লিখিত এনজিও ইউসেপের গুরুত্ব অপরিসীম। যখন কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটে তখন সামাজিক জীবনমানেরও উন্নয়ন হয়। তবে আর্থ-সামাজিক উন্নয়নের জন্য জনশক্তিকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হয়। তাহলে কর্মক্ষেত্রে সফলতা অর্জনের মাধ্যমে সেই জনশক্তি অর্থনীতির চাকাকে বেগবান করতে সমর্থ হয়। এক্ষেত্রে বাংলাদেশে ইউসেপ নামক এনজিওটি কার্যকর ভূমিকা রেখে চলেছে। ইউসেপের কার্যক্রমগুলো মূল্যায়ন করলে দেখা যায়, তারা একটি বিশেষ শ্রেণিকে টার্গেট গ্রুপ হিসেবে চিহ্নিত করে কাজ করছে। তাদের এই টার্গেট গ্রুপটি হলো শহরাঞ্চলের শ্রমজীবী কিশোর-কিশোরীরা। এই সকল কিশোর-কিশোরীরা শিক্ষার সুযোগসহ অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত, ফলে ভবিষ্যতে তারা নিজেদেরকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ব্যর্থ হবে। এ প্রেক্ষিতে ইউসেপ তাদেরকে শিক্ষার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে, তাদের জন্য কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করছে এবং উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থাও করছে। ফলে একটা বড় অংশ দেশের অর্থনীতিতে অবদান রাখতে সমর্থ হচ্ছে। তারা নিজেদের আর্থ-সামাজিক অবস্থার যেমন পরিবর্তন করছে, তেমনি দেশকেও সমৃদ্ধির পক্ষে এগিয়ে নিয়ে যাচ্ছে। অথচ ইউসেপের সহায়তা না পেলে তারা দেশের জন্য সম্পদ না হয়ে বোঝা হিসেবে পরিগণিত হতো। উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ইউসেপের ভূমিকা ও কার্যক্রম অত্যন্ত সুনির্দিষ্ট ও ফলপ্রসূ।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে এ প্রতিষ্ঠানের গুরুত্ব আলোচনা কর।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর