শেয়ারFacebookWhatsApp

আন্তর্জাতিক সংস্থা বলতে কী বোঝ?

উত্তর: একাধিক জাতির সমন্বয়ে গঠিত সংস্থা, যার কার্যক্রম একাধিক দেশে বিস্তৃত তাকে আন্তর্জাতিক সংস্থা বলে। অধ্যাপক কুইন্স রাইটের মতে, কতকগুলো সাধারণ উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নের জন্য বিভিন্ন স্বাধীন রাষ্ট্র নিয়ে গঠিত আন্তর্জার্তিক এবং আঞ্চলিক সমাজের গঠন ও পরিচালনা ব্যবস্থাই হলো আন্তর্জাতিক সংস্থা। যেমন- জাতিসংঘ, ওআইসি, UNDP ইত্যাদি।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

আন্তর্জাতিক সংস্থা বলতে কী বোঝ?

উদ্দীপক

১৯৬৬ সালের ১ জানুয়ারিতে একটি সংস্থা প্রতিষ্ঠিত হয়, যেটি বিশ্বব্যাপী অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আর্থিক ও কারিগরি সাহায্য প্রদান করে। বর্তমানে এ সংস্থাটি বিশ্বের ১৭৭টি দেশে এর কার্যক্রম রয়েছে। বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন প্রকল্প যেমন- কৃষি, বনায়ন, বিদ্যুৎ, শিক্ষা ও প্রশিক্ষণ, অর্থনৈতিক 'পরিকল্পনা প্রভৃতি বাস্তবায়নে প্রত্যক্ষভাবে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে আসছে।

ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025

উত্তর

UNICEF-এর পূর্ণরূপ হলো- United Nations Childern Fund.

উত্তর

একাধিক জাতির সমন্বয়ে গঠিত সংস্থা, যার কার্যক্রম একাধিক দেশে বিস্তৃত তাকে আন্তর্জাতিক সংস্থা বলে। অধ্যাপক কুইন্স রাইটের মতে, কতকগুলো সাধারণ উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নের জন্য বিভিন্ন স্বাধীন রাষ্ট্র নিয়ে গঠিত আন্তর্জার্তিক এবং আঞ্চলিক সমাজের গঠন ও পরিচালনা ব্যবস্থাই হলো আন্তর্জাতিক সংস্থা। যেমন- জাতিসংঘ, ওআইসি, UNDP ইত্যাদি।

উত্তর

উদ্দীপকে ইঙ্গিতকৃত জাতিসংঘের বিশেষ সংস্থাটি হলো UNDP, যার উদ্দেশ্য বহুবিধ।জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP হলো বিশ্বের সর্ববৃহৎ উন্নয়নমূলক সংস্থা। ১৯৬৬ সালের ১ জানুয়ারি সম্মিলিত জাতিসংঘের বর্ধিত কারিগরি সাহায্য কর্মসূচি এবং জাতিসংঘের বিশেষ তহবিল সমন্বিত করে UNDP গঠন করা হয়। এর মূল উদ্দেশ্য হলো দরিদ্র ও উন্নয়নশীল দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য জাতিসংঘের মাধ্যমে প্রদত্ত কারিগরি সহায়তামূলক প্রকল্পের সমন্বয় সাধন ও পরিচালনা করা। এটি অংশীদারের ভিত্তিতে টেকসই জাতি গঠনের লক্ষ্য নিয়ে কাজ করে। বর্তমানে UNDP যেসব উদ্দেশ্য নিয়ে কাজ করে, সেগুলো হলো বিশ্বের সদস্যরাষ্ট্রসমূহ বিশেষত উন্নয়নশীল দেশগুলোর দারিদ্র্য হ্রাস করা, 'গণতন্ত্রকে শক্তিশালী করা, পরিবেশ উন্নয়নে সহায়তা করা, MDG লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে নানাবিধ কর্মসূচি প্রণয়ন করা, কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য করা, বিভিন্ন দুর্যোগ ও সংকট মোকাবিলা তথা উত্তরণে সহায়তা করা, বিশ্বব্যাপী মানবাধিকার সংরক্ষণ করা, নারীর ক্ষমতায়নে সাহায্য করা ইত্যাদি। উক্ত সংস্থাটি এসব উদ্দেশ্যেই তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত বিপন্ন মানুষের কল্যাণে গঠিত উদ্দীপকের সংস্থাটি হলো UNDP। বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে এ সংস্থাটি প্রত্যক্ষভাবে আর্থিক ও কারিগরি সহায়তা করে থাকে।১৯৭২ সাল থেকে ইউএনডিপি বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। এদেশের উন্নয়নে বিভিন্ন প্রকল্প যেমন কৃষি, বনায়ন, বিদ্যুৎ, যাতায়াত, খনিজ সম্পদ উন্নয়ন, গৃহায়ণ, পরিবেশ সংরক্ষণ, শিক্ষা ও প্রশিক্ষণ, অর্থনৈতিক পরিকল্পনা প্রভৃতি আর্থসামাজিক উন্নয়ন এবং বাংলাদেশে জাতিসংঘের MDG অর্জনে UNDP যৌথভাবে কাজ করছে। শুধু তাই-ই নয়, বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থার সাথেও, যৌথভাবে UNDP বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে থাকে। বাংলাদেশের, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান, শাসনব্যবস্থার গতিশীলতা আনয়নের জন্য নির্বাচন কমিশনের উন্নয়ন, শাসনব্যবস্থার বিভিন্ন প্রতিষ্ঠান যেমন পুলিশ, দুর্নীতি দমন কমিশন সংসদ ও বিচারব্যবস্থাসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। সংকট প্রতিরোধ ও মোকাবিলায় সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম, উপকূলে বনায়ন প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের সাথে সমষ্টিভিত্তিক অভিযোজন কার্যক্রম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন ও আস্থা অর্জন কর্মসূচি ও দ্রুত উদ্ধার কার্যক্রম প্রভৃতি প্রকল্পে অর্থায়নের মাধ্যমে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করার ক্ষেত্রে ইউএনডিপি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণে, বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিকে সামনে রেখে প্রকল্প গঠন ও বাস্তবায়নে UNDP-এর অনন্যসাধারণ ভূমিকা অনস্বীকার্য। এদেশে জনপ্রশাসন সংস্কার সাধনেও UNDP-এর ভূমিকা রয়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সক্রিয়করণ, প্রশাসনের দায়িত্বশীলতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ, স্বচ্ছতা প্রভৃতি ব্যাপারে UNDP সহায়তা করে থাকে। বিশ্বায়নের এ যুগে বাংলাদেশের তথ্য প্রযুক্তির উন্নয়ন, বাংলাদেশের জ্বালানি ও পরিবেশ উন্নয়নে গ্রিন হাউস গ্যাস নিয়ন্ত্রণে মন্ট্রিল প্রটোকলের আওতায় বাংলাদেশকে সহায়তা দান, উপকূলীয় এলাকায় জলবায়ুর পরিবর্তনের প্রভাব 'মোকাবিলায় সহায়তা দান, এইচআইভি। এইডস প্রতিকার ও প্রতিরোধ কার্যক্রমে আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়ার পাশাপাশি নারী উন্নয়নে লিঙ্গ বৈষম্য দূরীকরণ ও নারীর ক্ষমতায়নে সরকার পরিচালিত বিভিন্ন কার্যক্রমে UNDP কার্যকরী ভূমিকা পালন করে যাচ্ছে। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, বিপন্ন মানুষের কল্যাণে গঠিত এ প্রতিষ্ঠানটি বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন ব্যবস্থায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
HSCSocial Work 2nd Paperক্যান্টনমেন্ট কলেজ, যশোর 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।