প্রবীণকল্যাণ সমাজকর্ম বলতে কী বোঝায়?
উত্তর: প্রবীণকল্যাণ সমাজকর্ম হলো সমাজকর্ম অনুশীলনের বিশেষায়িত শাখা, যাতে প্রবীণ জনগোষ্ঠীর কল্যাণে সমাজকর্মের জ্ঞান, নীতি, দক্ষতা ও কৌশল প্রয়োগ করা হয়। অর্থাৎ প্রবীণকল্যাণের লক্ষ্যে গৃহীত সমাজসেবা কর্মসূচি বাস্তবায়ন, উন্নয়ন এবং ব্যবস্থাপনায় সমাজকর্মের জ্ঞান, নীতি ও দক্ষতার অনুশীলনই প্রবীণকল্যাণ সমাজকর্ম। সমাজকর্ম অভিধানের ব্যাখ্যা অনুযায়ী, প্রবীণকল্যাণ সমাজকর্ম হলো সমাজকর্মের বিশেষ অনুশীলনক্ষেত্র, যাতে প্রবীণ জনগোষ্ঠীর মনোসামাজিক চিকিৎসা, প্রবীণদের প্রয়োজনীয় সমাজসেবা কার্যক্রমের উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং প্রবীণ ব্যক্তিদের জন্য কর্মসূচি প্রণয়নের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
প্রবীণকল্যাণ সমাজকর্ম বলতে কী বোঝায়?
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর