মানবাধিকার সংরক্ষণ ও পরিবেশ উন্নয়নে UNDP এর ভূমিকা নিম্নে বিশ্লেষণ করা হলো: UNDP বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং দুর্যোগ পরবর্তী সময় সহায়তা ও পরিবেশ উন্নয়নে এটিই কার্যকর ভূমিকা রাখে। এছাড়াও পরিবেশ উন্নয়নেও বিভিন্ন ভাবে সহায়তা করে। পরিবেশ ও জ্বালানি প্রকল্পের আওতায় "জ্বালানি ও জলবায়ু পরিবর্তন" এবং "পরিবেশ ও টেকসই উন্নয়ন" এই দুইভাবে বাংলাদেশকে সাহায্য করছে। এছাড়াও মন্ট্রিল প্রটোকলের আওতায় গ্রিন হাউজ গ্যাস নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহায়তা দিচ্ছে। যার মাধ্যমে গ্লোবাল ইনভাইরনমেন্ট ফ্যাসিলিটি ইট প্রস্তুত কারখানায় জ্বালানি সক্ষমতা বাড়ানোর জন্য তিন মিলিয়ন মার্কিন ডলার সহায়তা পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে বিদ্যমান মানবাধিকার বিষয়ক কাঠামো সক্ষমতা গড়ে তুলতে সাহায্য করছে ইউএনডিপির মানবাধিকার কর্মসূচি। এই কর্মসূচিতে নারী, কম বয়সী মেয়ে, শিশ, তরুণ জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু, প্রতিবন্ধী, দলিত ও অন্যান্য সংখ্যালঘু সহ অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর উপর নজর দেওয়া হচ্ছে। তাই বলা যায়, বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের দেশগুলোর মানবাধিকার সংরক্ষণ পরিবেশ উন্নয়ন সহ সামগ্রিক উন্নয়ন ব্যবস্থায় UNDP এবং এর সহযোগী সংস্থাগুলো নিরলস কাজ করে যাচ্ছে।