শেয়ারFacebookWhatsApp

আন্তর্জাতিক সংস্থা বলতে কী বোঝায়?

উত্তর: আন্তর্জাতিক সংস্থা বলতে একাধিক জাতির সমন্বয়ে গঠিত সংগঠনকে বোঝায় যা একাধিক দেশে তার কার্যক্রমের বিস্তৃতি ঘটিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ বা জাতির সমন্বয়ে গঠিত যেসব সংস্থা আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে সমাজকল্যাণ কার্যক্রম প্রণয়ন, উন্নয়ন ও প্রসারে নিয়োজিত থাকে সেসব সংস্থাকেই আন্তর্জাতিক সংস্থা বলা হয়। যেমন- জাতিসংঘ, ইউনিসেফ, রেডক্রিসেন্ট সোসাইটি ইত্যাদি। এসব সংস্থা স্ব-স্ব নীতিমালা অনুযায়ী সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

আন্তর্জাতিক সংস্থা বলতে কী বোঝায়?

উদ্দীপক

জাতিসংঘ শিশু তহবিল প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ইউরোপ ও চীনের শিশুদের জরুরি ভিত্তিতে খাদ্য, বস্ত্র এবং ওষুধ-পথ্যাদি সরবরাহ করার জন্য । ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর ইউনিসেফ আত্মপ্রকাশ করে। উত্ত পরিস্থিতি কাটিয়ে ওঠার পর ১৯৫০ সালের দিকে বিশ্বের উন্নয়নশীল দেশসমূহের শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি ও কল্যাণের জন্য কর্মসূচি সম্প্রসারিত করে এবং জরুরি কথাটি বাদ দিয়ে জাতিসংঘ শিশু তহবিল রাখা হয়।

নটরডেম কলেজ · 2024

উত্তর

UNDP-এর পূর্ণরূপ United Nations Development Programme.

উত্তর

আন্তর্জাতিক সংস্থা বলতে একাধিক জাতির সমন্বয়ে গঠিত সংগঠনকে বোঝায় যা একাধিক দেশে তার কার্যক্রমের বিস্তৃতি ঘটিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ বা জাতির সমন্বয়ে গঠিত যেসব সংস্থা আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে সমাজকল্যাণ কার্যক্রম প্রণয়ন, উন্নয়ন ও প্রসারে নিয়োজিত থাকে সেসব সংস্থাকেই আন্তর্জাতিক সংস্থা বলা হয়। যেমন- জাতিসংঘ, ইউনিসেফ, রেডক্রিসেন্ট সোসাইটি ইত্যাদি। এসব সংস্থা স্ব-স্ব নীতিমালা অনুযায়ী সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।

উত্তর

ইউনিসেফের মূল লক্ষ্য হলো শিশুদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করা। ইউনিসেফ সারা বিশ্বে যেসব লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে সেগুলোর মধ্যে শিশু স্বাস্থ্যের উন্নতি, শিশু ও মহিলাদের জন্য পুষ্টিকর খাবার সরবরাহ করা এবং তাদের জন্য হাসপাতাল ও সদন নির্মাণ করা। তাদের চিকিৎসার ব্যবস্থা করা ইত্যাদি অন্যতম। সেইসাথে শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, তাদের স্বাস্থ্যরক্ষায় বিদ্যালয়ে খাদ্য প্রকল্প চালু করা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিশুদের পুনর্বাসনে সহায়তা করা, এইডস এর ভয়াবহতা থেকে তাদের রক্ষা করা প্রভৃতি লক্ষ্য অর্জনে ইউনিসেফ কাজ করে যাচ্ছে। এছাড়াও লিঙ্গ বৈষম্য রোধে সহায়তা করা, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পদক্ষেপ গ্রহণ করাও সংস্থাটির অন্যতম লক্ষ্য। উদ্দীপকে জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে শিশুদের জরুরি ভিত্তিতে খাদ্য, বস্ত্র এবং ওষুধ-পথ্যাদি সরবরাহ করার জন্য গঠিত হয়। যুদ্ধ পরবর্তী সময়ে সংস্থাটি বিশ্বের উন্নয়নশীল দেশসমূহের শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি ও কল্যাণের জন্য কর্মসূচি সম্প্রসারিত করে। ইউনিসেফের এ সকল কার্যক্রম T সংস্থাটির বিশ্বব্যাপী শিশুদের সার্বিক কল্যাণ ও অধিকার লাভের উদ্দেশ্যকে নির্দেশ করে।

উত্তর

ইউনিসেফের উদ্দেশ্য বাস্তবায়নে সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করার সুযোগ রয়েছে। ইউনিসেফ একটি আন্তর্জাতিক সমাজ উন্নয়ন সংস্থা। সংস্থাটি অসহায় দরিদ্র ও দুর্গত শিশুদের সার্বিক কল্যাণ সাধন, নারী ক্ষমতায়ন প্রভৃতি বিষয় নিয়ে কাজ করে থাকে। ইউনিসেফ শিশুদের সুরক্ষা, তাদের স্বাস্থ্য ও পুষ্টি, শিক্ষা, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন, লিঙ্গ সমতা আনয়ন, এইচআইভি প্রতিরোধ, শিশু অধিকার রক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে নিয়ে কাজ করে থাকে। ইউনিসেফের এসব কাজের ক্ষেত্রে সমাজকর্মের বিভিন্ন পদ্ধতি ও কৌশল প্রয়োগের সুযোগ রয়েছে। ইউনিসেফের কার্যক্রমকে সফল করতে নীতি প্রণয়ন, বাস্তবায়ন এবং জনগণকে সাথে নিয়ে কাজ করার জন্য সমাজকর্মের ব্যক্তি, দল ও সমষ্টি উন্নয়ন প্রভৃতি মৌলিক পদ্ধতি প্রয়োগ করা যায়। পাশাপাশি সমাজমকর্মের সহায়ক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে Policy, Adovocay and Legal Aid ব্যবস্থা জোরদার করতে সমাজকর্ম প্রশাসন, সমাজকর্ম গবেষণা ও সামাজিক কার্যক্রম ইউনিসেফের কার্যক্রমে প্রয়োগ করা যায়। আবার, শিশুদের সমস্যা মোকাবিলায় সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়া যেমন— তথ্য সংগ্রহ, সমস্যা নির্ণয়, লক্ষ্য নির্ধারণ ও কর্মসূচি প্রণয়ন, বাস্তবায়ন প্রভৃতি কৌশল বা প্রক্রিয়া অবলম্বন করা যায়। ইউনিসেফ এর সমষ্টিভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য সেবা, পুষ্টি ও মৌলিক শিক্ষা, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ও লিঙ্গ সমতা ও উন্নয়ন কর্মসূচিতে সমাজকর্মের সমষ্টি উন্নয়ন পদ্ধতি প্রয়োগ করা যায়। মহিলাদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রমে দল সমাজকর্ম পদ্ধতি প্রয়োগের সুযোগ রয়েছে। শিশু ও মহিলাদের উন্নয়নে সচেতনতা সৃষ্টির জন্য সমাজকর্মের সহায়ক পদ্ধতি সামাজিক কার্যক্রম পদ্ধতি প্রয়োগ করা যায়। উপরের আলোচনা শেষে বলা যায়, ইউনিসেফের কার্যক্রমে উপযুক্ত কার্যক্রমে সমাজকর্মের পদ্ধতি প্রয়োগ করার মাধ্যমে ইউনিসেফের শিশুর মৌলিক অধিকার ও সার্বিক কল্যাণের উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব।
HSCSocial Work 2nd Paperনটরডেম কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।