ইউনিসেফের দুটি উদ্দেশ্য লিখ।
উত্তর: ইউনিসেফের দুটি উদ্দেশ্য হলো— শিশু স্বাস্থ্যের উন্নয়ন এবং মা ও শিশুর জন্য পুষ্টিকর খাবার সরবরাহ করা। প্রকৃতপক্ষে প্রতিষ্ঠার পর থেকেই ইউনিসেফ বিশ্বব্যাপী অসহায় শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে শিশুদের স্বাস্থ্যের উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সংস্থাটি বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে। তাছাড়া মা ও শিশুদেরকে পুষ্টিহীনতা থেকে বাঁচাতে পুষ্টিকর খাবার সরবরাহের জন্যও ইউনিসেফ কাজ করে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
ইউনিসেফের দুটি উদ্দেশ্য লিখ।
উত্তর