উদ্দীপকে উল্লিখিত সংস্থাটি চিহ্নিত করে এর উদ্দেশ্যসমূহ 'আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সংস্থাটি হচ্ছে- UNICEF বা জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা। সংস্থাটি বিশ্বব্যাপী শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, সুরক্ষা ও অধিকার নিশ্চিতে কাজ করে।জাতিসংঘের শিশু তহবিল (UNICEF) জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা। সংস্থাটি কতিপয় উদ্দেশ্যকে সামনে রেখে পৃথিবীর ১৯০টি অধিক দেশে তার কার্যক্রম পরিচালিত করছে। ইউনিসেফের প্রধান উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, সুরক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিত করা। সংস্থাটি শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে টিকাদান, মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও অপুষ্টি প্রতিরোধে কাজ করে। সুবিধাবঞ্চিত শিশু, বিশেষ করে মেয়ে শিশুদের শিক্ষায় উৎসাহ দেওয়া ইউনিসেফের অন্যতম লক্ষ্য। এছাড়া, শিশুশ্রম, বাল্যবিবাহ ও নির্যাতন প্রতিরোধের মাধ্যমে শিশু সুরক্ষা ও তাদের অধিকার রক্ষায় ইউনিসেফ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইউনিসেফ নিরাপদ পানি সবরাহ, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন ও স্বাস্থ্যবিধি প্রচারের মাধ্যমে শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিতে কাজ করে। পাশাপাশি যুদ্ধ, দুর্ভিক্ষ ও প্রকৃতিতে দুর্যোগের সময় শিশুদের সহায়তা প্রদান করে, যাতে তারা সুরক্ষিত ও সুস্থভাবে বেড়ে উঠতে পারে।সর্বোপরি বলা যায়, ইউনিসেফ পৃথিবীব্যাপী শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে কাজ করে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সংস্থাটি চিহ্নিত করে এর উদ্দেশ্যসমূহ 'আলোচনা কর।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর