উদ্দীপকের উক্ত সংস্থাটি হলো, ইউনিসেফ।আন্তর্জতিক শিশু তহবিল বা ইউনিসেফ বিশ্বের অসহায় শিশুদের রক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ইত্যাদি বিষয়ে কাজ করছে। এ সংস্থাটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীনে শিশুকল্যাণে নানা কর্মসূচি পালন করে। ইউনিসেফের গুরুত্বপূর্ণ লক্ষ্য ও উদ্দেশ্য হল শিশুদের স্বাস্থ্যের উন্নতি করা এবং মা ও শিশুর জন্য পুষ্টিকর খাবার সরবরাহ করা। ইউনিসে বাংলাদেশে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর স্বাধীনতা অর্জনের পরবর্তী সময় থেকে কাজ করে আসছে। যুদ্ধবিধ্বস্ত দেশের শিশুদের স্বাস্থ্যরক্ষা ও পুষ্টি কার্যক্রমে প্রতিষ্ঠানটির ভূমিকে উল্লেখযোগ্য। বর্তমানে প্রতিষ্ঠানটি বাংলাদেশের শিশুদের কল্যানে খাদ্য, চিকিৎসা, স্বাস্থ্য, পুষ্টি, বিশুদ্ধ পানি, টিকা ইত্যাদি বিষয়ে কাজ করে থাকে। অর্থাৎ ইউনিসেফের উদ্দেশ্যসমূহ সমাজকর্ম পদ্ধতির প্রায়োগিকতাকে নির্দেশ করে। সমাজকর্মের বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ইউনিসেফ বাংলাদেশে নারী ও শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি রক্ষায় কাজ করে যাচ্ছে।