উদ্দীপকের চিত্র-২ এ সমাজের অপুষ্টিজনিত ও স্বাস্থ্য সমস্যামোকাবিলায় মাঝগাঁও ইউনিয়নের একটি কমিউনিটি হাসপাতাল কাজ করে যাচ্ছে। এটি স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যেখানে দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী চিকিৎসাসেবা পাচ্ছে। এই ধরনের সমস্যা সমাধানে চিকিৎসা সমাজকর্ম কার্যকর ভূমিকা পালন করতে পারে।চিকিৎসা সমাজকর্মীরা রোগীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সাহায্য করেন। তারা রোগীদের হাসপাতালের পরিসেবা সম্পর্কে সচেতন করেন এবং সঠিক চিকিৎসা পেতে সহায়তা করেন। দরিদ্র জনগোষ্ঠীর অনেকেই চিকিৎসার খরচ বহন করতে পারে না।।এক্ষেত্রে চিকিৎসা সমাজকর্মীরা সরকারি ও বেসরকারি সংস্থার সহযোগিতায় এসব রোগীর চিকিৎসা ব্যয় বহনের ব্যবস্থা করেন।অপুষ্টিজনিত সমস্যার সমাধানে শুধু চিকিৎসা প্রদানই যথেষ্ট নয়; বরং খাদ্য ও পুষ্টি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করাও গুরুত্বপূর্ণ। এজন্য চিকিৎসা সমাজকর্মে স্বাস্থ্য দক্ষতা ক্যাম্প, সচেতনতামূলক কর্মসূচি এবং পুষ্টিকর খাদ্য গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। সমাজে অনেকরোগ প্রতিরোধযোগ্য, যদি সময়মতো সচেতনতা সৃষ্টি করা যায়। চিকিৎসা সমাজকর্মীরা টিকা কর্মসূচি, বিশুদ্ধ সরবরাহ, পুষ্টিকর খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যকর জীবনধারার ওপর গুরুত্বারোপ করে, যা রোগ প্রতিরোধে সহায়ক।অতএব চিকিৎসা সমাজকর্ম এই ধরনের কমিউনিটি হাসপতালের কার্যক্রমকে আরও কার্যকর করতে পারে এবং অপুষ্টি ও স্বাস্থ্য সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।