'প্রবীণ সমস্যা স্বাভাবিক ও সর্বজনীন'- ব্যাখ্যা কর।
উত্তর: বাংলাদেশসহ বিশ্বব্যাপী বহুমাত্রিক সামাজিক সমস্যার তালিকায় অন্যতম হলো প্রবীণ সমস্যা। জনবিজ্ঞানীদের মতে, আগামী শতাব্দীতে যেসব সামাজিক সমস্যা মানবজাতিকে সবচেয়ে বেশি প্রভাবিত ও উদ্বিগ্ন করে তুলবে, সেসব সমস্যার মধ্যে প্রবীণ সমস্যা অন্যতম। কারণ অসুস্থতা, বার্ধক্যজনিত নিস্তেজ ও দুর্বলতা, জরাগ্রস্ততা, একাকিত্ব, হীনম্মন্যতা, নির্ভরশীলতা প্রভৃতি বহুমুখী সমস্যায় প্রবীণরা জর্জরিত। আর্থিকভাবে দরিদ্র, দৈহিক ও মানসিক রোগ, সামাজিক মর্যাদা ও সামাজিক ভূমিকার অবনতি, অতীতের ব্যর্থতা ও সফলতার অনুভূতি, আন্তঃব্যক্তিক সম্পর্কের অবনতি ইত্যাদি বহুমুখী সমস্যায় প্রবীণ জনগোষ্ঠী আক্রান্ত। তাই প্রবীণ সমস্যা স্বাভাবিক, সর্বজনীন এবং বিশ্বব্যাপী।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
'প্রবীণ সমস্যা স্বাভাবিক ও সর্বজনীন'- ব্যাখ্যা কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর