শেয়ারFacebookWhatsApp

বাংলাদেশে বিদ্যালয় সমাজকর্ম কখন বন্ধ হয়?

উত্তর: বাংলাদেশে বিদ্যালয় সমাজকর্ম ১৯৮৪ সালে বন্ধ হয়।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

বাংলাদেশে বিদ্যালয় সমাজকর্ম কখন বন্ধ হয়?

উদ্দীপক

জ্বর-কাশি, শ্বাসকষ্টের জটিলতায় দরিদ্র ফাতেমাকে যশোর মেডিকেলে আনার পর হাসপাতালের বিশেষ শাখার সমাজকর্মী তার ভর্তি, পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ, অক্সিজেনসহ প্রয়োজনীয় সহায়তা দেন। তিনি রোগীর ভয় ও উৎকণ্ঠা দূর করার জন্য মানসিক সমর্থন প্রদান করেন। এমনকি চিকিৎসা-পরবর্তী সুস্থতায় স্বাস্থ্যবিধি পালনে খোঁজখবর রাখেন।

ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025

উত্তর

বাংলাদেশে বিদ্যালয় সমাজকর্ম ১৯৮৪ সালে বন্ধ হয়।

উত্তর

শিল্প খাতে সমাজকর্মের জ্ঞান, তত্ত্ব, কৌশল ও পদ্ধতির প্রয়োগকে কেন্দ্র করে গড়ে উঠেছে শিল্প সমাজকর্ম। শিল্প সমাজকর্ম হলো সমাজকর্মের সেই শাখা যে শাখায় সমাজকর্মীগণ তাদের পেশাগত দক্ষতা ব্যবহার করে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়ন ঘটিয়ে অধিক উৎপাদন নিশ্চিত করে এবং শ্রমিকদের জীবন মানোন্নয়নে সহায়তা করে।

উত্তর

উদ্দীপকে ফাতেমাকে সেবা প্রদানের ক্ষেত্রে সমাজকর্মের চিকিৎসা সমাজকর্ম শাখার প্রয়োগ ঘটেছে।সমাজকর্মের যে কর্মসূচি চিকিৎসাক্ষেত্রে বাধাদানকারী উপাদানসমূহ দূরীকরণের মাধ্যমে অসুস্থ ব্যক্তিকে সুস্থ হতে সার্বিকভাবে সহায়তা করে তাই চিকিৎসা সমাজকর্ম। চিকিৎসা সমাজকর্মী তার জ্ঞান, দক্ষতা, কৌশল, দৃষ্টিভঙ্গি, নীতি, পদ্ধতি প্রভৃতি প্রয়োগ করে চিকিৎসারত রোগীর চিকিৎসাসংক্রান্ত সকল প্রতিবন্ধকতা দূর করার মাধ্যমে চিকিৎসাব্যবস্থাকে অধিকতর ফলপ্রসূ করে তোলে। Walter A. Friedlander এর মতে, চিকিৎসা সমাজকর্ম সম্প্রতি উদ্ধৃত সমাজকর্মের সেই বিশেষায়িত পদ্ধতি, যা কোনো হাসপাতাল, ক্লিনিক বা চিকিৎসা প্রতিষ্ঠানে প্রয়োগ করা হয়। যাতে রোগীর পক্ষে সেবাসমূহ কার্যকরভাবে গ্রহণের সুযোগ সৃষ্টি হয়। উদ্দীপকে রাজিয়ার চিকিৎসা সেবা পাওয়ার ক্ষেত্রে সমাজকর্মীদের সহায়তা এবং চিকিৎসা পরবর্তী খোজখবর নেওয়া- এগুলো চিকিৎসা সমাজকর্মের অন্তর্ভুক্ত। কেননা তারা চিকিৎসা সেবার ক্ষেত্রে সমাজকর্মের জ্ঞান প্রয়োগ করেছে। সুতরাং বলা যায়, ফাতেমাকে চিকিৎসা সমাজকর্ম শাখা থেকে সেবা প্রদান করা হয়েছে।

উত্তর

উদ্দীপকে ফাতেমার চিকিৎসা কার্যক্রম ফলপ্রসূ হওয়ার অন্যতম প্রধান কারণ চিকিৎসা সমাজকর্মীর কার্যকর পদক্ষেপ।জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে রোগীর সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমাদের দেশের হাসপাতালগুলোতে যথেষ্ট সংখ্যক চিকিৎসক না থাকায়, রোগীকে পূর্ণভাবে সুস্থ করে তোলার ক্ষেত্রে যথাযথ সেবা নিশ্চিত করা যায় না। আর এক্ষেত্রে সমাজকর্মীর ভূমিকা রোগীর সুস্থতার ক্ষেত্রে অবদান রাখে। প্রথমত, বেশির ভাগ চিকিৎসকই রোগের চিকিৎসা করেন। কিন্তু রোগীর চিকিৎসা করে সমাজকর্ম। রোগীর মানসিক অবস্থা সুস্থ করে চিকিৎসার অনুকূল করার ক্ষেত্রে সমাজকর্মী দায়িত্ব পালন করে। দ্বিতীয়ত, রাজিয়াদের চিকিৎসা তখনই ফলপ্রসূ হয়, যখন তারা চিকিৎসাকর্মে অংশগ্রহণ করে। রোগ নির্ণয় থেকে শুরু করে পথ্য ব্যবহার পর্যন্ত সকল ক্ষেত্রে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে চিকিৎসা সমাজকর্মী দায়িত্ব পালন করে। তৃতীয়ত, রাজিয়াসহ সকল রোগীরাই চিকিৎসার ক্ষেত্রে মানসিকভাবে পূর্ণভাবে সবল থাকে না। তাদের মানসিক অবস্থার, পুনরুদ্ধারে চিকিৎসা সমাজকর্মী, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চতুর্থত, চিকিৎসাক্ষেত্রে রোগীর সুস্থতা নির্ভর করে তার সামঞ্জস্য বিধানের ওপর। হাসপাতালের পরিবেশ ও নিয়মকানুনের সাথে রোগীর নিজেকে খাপ খাওয়াতে চিকিৎসা সমাজকর্মী প্রধান দায়িত্ব পালন করে। যারা যত দ্রুত সামঞ্জস্যবিধানে সক্ষম হবে, তারা তত দ্রুত আরোগ্য লাভ করবে। তাই বলা যায়, ফাতেমার ফলপ্রসূ চিকিৎসার ক্ষেত্রে সমাজকর্মীর ভূমিকা অনস্বীকার্য।
HSCSocial Work 2nd Paperক্যান্টনমেন্ট কলেজ, যশোর 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।