সামাজিক সমস্যা কেন পরিবর্তনশীল?
উত্তর: পরিবর্তনশীলতা সামাজিক সমস্যার একটি অনন্য বৈশিষ্ট্য । সময়ের পরিবর্তনের সাথে সাথে সমাজেরও পরিবর্তন ঘটে। আর সমাজের পরিবর্তনের সাথে সাথে সামাজিক সমস্যাসমূহের স্বরূপ ও প্রকৃতিতেও পরিবর্তন সাধিত হয়। এছাড়া দেশ, সময়, সমাজ, সংস্কৃতিভেদেও সামাজিক সমস্যার পরিবর্তন সাধিত হয়। সতীদাহ প্রথা, বহুবিবাহ, দাসপ্রথা, যৌতুক প্রথা ইত্যাদি বিষয়গুলো এক এক সময়ে এক এক সমাজে প্রচলিত ছিল। তখন এসব বিষয়গুলোকে সমস্যা হিসেবে দেখা হতো না। কিন্তু বর্তমান সময়ে এ বিষয়সমূহ আমাদের দৃষ্টিতে সামাজিক সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
সামাজিক সমস্যা কেন পরিবর্তনশীল?
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর