উদ্দীপকে সামাজিক সমস্যা প্রতিরোধে পরিবার নামক সামাজিক প্রতিষ্ঠানের কথা উল্লেখ করা হয়েছে।
পরিবার এমন একটি প্রতিষ্ঠান, যেখানে মানুষ স্নেহ, ভালোবাসা মেটানোর উপযুক্ত পরিবেশ পায়। পারিবারিক পরিমণ্ডলে মানুষ ভালো কাজ, নৈতিকতা, মূল্যবোধ এবং অন্যায় থেকে বিরত থাকার শিক্ষা লাভ করে। কেবলমাত্র পরিবারই এর সদস্যদের সমাজে বসবাসের উপযোগী করে গড়ে তোলে। ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে ভালো কাজ করতে শেখায়। অন্যায়কে প্রশ্রয় না দেওয়া এবং অন্যায় থেকে বিরত থাকার শিক্ষা দেয় । এছাড়া পরিবার তার সদস্যদের প্রতিষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা করে, যা তাদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তোলে ।
উদ্দীপকের জাহিন দাদা, মা-বাবা, ভাই-বোনের সাথে বসবাস করে যারা মিথ্যা কথা বলে না। সেই সাথে তারা জাহিনকে শিখিয়েছেন অপরাধ করা পাপ, বড়দের দেখলে সালাম দিতে, যৌতুক নেওয়া, অল্প বয়সে বিয়ে করা ও শান্তি বিনষ্টকারী জঙ্গিবাদকে ঘৃণা করতে। এসব তথ্য পরিবারের কার্যাবলির সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপকে সামাজিক সমস্যা প্রতিরোধে পরিবারের ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে।