উদ্দীপকে সমাজকর্মের বিশেষায়িত শাখা বিদ্যালয় সমাজকর্মের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
বিদ্যালয় পরিবেশে সমাজকর্ম অনুশীলনের একটি প্রায়োগিক শাখা হলো বিদ্যালয় সমাজকর্ম। সমাজকর্মের এ শাখায় শিশুর বিদ্যালয়ে গমন এবং বিদ্যালয়ের বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টিকারী উপাদান নিরূপণ করে তা সমাধানের লক্ষ্যে কাজ করে। বিদ্যালয়ে শিক্ষার্থী সহায়ক পরিবেশ সৃষ্টি এবং তাদের শারীরিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করতে সমাজকর্মী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। শিক্ষার্থীরা স্কুল পরিবেশে খাপ খাওয়াতে অসামঞ্জস্যতা, পাঠে অমনোযোগিতা, অস্বাভাবিক আচার-আচরণ, স্কুল পালানো, পারষ্পারিক বিদ্বেষমূলক মনোভাব প্রভৃতি সমস্যা সমাধানে বিদ্যালয় সমাজকর্মী সহায়তা করে। ১৯৬৬ সালে বাংলাদেশে সমাজকর্মের বিশেষায়িত শাখা বিদ্যালয় সমাজকর্মের প্রবর্তন করা হয়। ১৯৬৯ সালে পাকিস্তান আমলে সমাজকল্যাণ বিভাগের উদ্যোগ পরীক্ষামূলকভাবে ঢাকা ও চট্টগ্রামের দুটি স্কুলে সমাজকর্ম প্রকল্প গ্রহণ করা হয়। এর মধ্যে একটি ঢাকার আরমানিটোলা উচ্চবিদ্যালয়। অপরটি চট্টগ্রাম মুসলিম হাইস্কুল । ১৯৭০ সালের মধ্যে ১০টি বিদ্যালয়ে এ কার্যক্রমের প্রসার ঘটে। এ কর্মসূচির সাফল্য আশানুরূপ না হওয়ায় ১৯৮৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে সমাজসেবা অধিদপ্তরের এ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। উদ্দীপকে বর্ণিত ইতিহাসে বাংলাদেশে বিদ্যালয় সমাজকর্মের ইতিহাসের পূর্ণ প্রতিফলন ঘটেছে।
সুতরাং বলা যায়, উদ্দীপকে সমাজকর্মের বিশেষায়িত শাখা বিদ্যালয় সমাজকর্মের প্রতি ইঙ্গিত করা হয়েছে।