প্রবীণকল্যাণের ধারণা দাও।
উত্তর: প্রবীণকল্যাণ বলতে সমাজকর্ম অনুশীলনের বিশেষায়িত শাখা, যেখানে প্রবীণ জনগোষ্ঠীর কল্যাণে সমাজকর্মের জ্ঞান, নীতি, দক্ষতা ও কৌশল প্রয়োগ করাকে বোঝায়। সারা বিশ্বেই প্রবীণরা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী হিসেবে বিবেচিত। কেননা শিল্পায়ন ও নগরায়ণের ফলে প্রবীণরা সমাজে অর্থনৈতিক, সামাজিক এবং মানসিকভাবে অবহেলিত সম্প্রদায় হয়ে জীবনযাপন করছে। তাই তাদের অবস্থার উন্নয়ন ঘটাতে হলে প্রবীণ কল্যাণমূলক কর্মসূচির কোনো বিকল্প নেই ।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
প্রবীণকল্যাণের ধারণা দাও।
উত্তর