শেয়ারFacebookWhatsApp

What is social case work-গ্রন্থের লেখক কে?

উত্তর: "What is social case Work" গ্রন্থের লেখক হচ্ছে— Mary Richmond.

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

What is social case work-গ্রন্থের লেখক কে?

উদ্দীপক

কমলাপুর নিবাসী ৭০ বছর বয়সি নুরোজ আলীর পৃথিবীতে আপন বলতে কেউ নেই। জীবনের শেষ পর্যায়ে এসে নিজেকে খুব অসহায় ভেবে মানসিকভাবে ভেঙে পড়েছেন। বিষয়টি একজন সমাজকর্মীর নজরে এলে তিনি রোজ আলীর কল্যাণে এগিয়ে আসেন।

বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024

উত্তর

"What is social case Work" গ্রন্থের লেখক হচ্ছে— Mary Richmond.

উত্তর

বিদ্যালয়ে অনুসৃত পেশাদার সমাজকর্মের একটি প্রায়োগিক শাখা হলো বিদ্যালয় সমাজকর্ম। যেসব ছাত্রছাত্রী স্কুলে অমনোযোগী, স্কুল থেকে ঝরে পড়ে নানা ধরনের অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে পড়ে তাদেরকে স্কুলের পরিবেশ ও পড়াশোনার উপযোগী করে তোলার জন্য সমাজকর্মে যে অনুশীলন করা হয় তাই বিদ্যালয় সমাজকর্ম।

উত্তর

উদ্দীপকে নুরোজ আলীর কল্যাণে সমাজকর্মের প্রবীণকল্যাণ শাখার জ্ঞান প্রয়োগ করা যেতে পারে। কমলাপুরের বাসিন্দা নুরোজ আলীর বয়স ৭০ বছর। তিনি জীবনের প্রান্তিক পর্যায়ে এসে পৌঁছেছেন। তার এ অবস্থাকে বলা হয় প্রবীণ অবস্থা। সমাজকর্মের একটি শাখা প্রবীণদের নিয়ে কাজ করে, যা প্রবীণ কল্যাণ সমাজকর্ম হিসেবে খ্যাত। প্রবীণকল্যাণ সমাজকর্মের এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমাজের প্রবীণদের অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের সার্বিক নিরাপত্তা বিধান করা হয়। প্রবীণ কল্যাণ সমাজকর্মীরা প্রবীণদের জন্য নানাবিধ সেবা প্রদান এবং প্রবীণদের সামাজিক অধিকার রক্ষায় কাজ করে থাকেন। প্রবীণদের নানাবিধ সমস্যা যেমন, আর্থিক অসচ্ছলতা, মানসিক সংকট তথা হতাশা, একাকিত্ব, বিষণ্ণতাসহ নানাবিধ সমস্যার সমাধানে প্রবীণকল্যাণ কর্মীরা তৎপরতা রাখেন। উদ্দীপকে দেখা যায়, নুরোজ আলী অত্যন্ত অসহায়বোধ করছেন এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন। এক্ষেত্রে নুরোজ আলীর সমস্যা সমাধানে অর্থাৎ হতাশা কাটিয়ে আত্মবিশ্বাস এবং মানসিক দৃঢ়তা ফিরিয়ে আনতে সমাজকর্মীরা তাদের বিশেষ দক্ষতা, জ্ঞান এবং পদ্ধতির প্রয়োগ করতে পারেন। সুতরাং উদ্দীপকের নুরোজ আলীর কল্যাণে সমাজকর্মের প্রবীণ কল্যাণ শাখা ভূমিকা রাখতে পারে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত নুরোজ আলী বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন। প্রবীণদের এরূপ নানামুখী সমস্যা বিদ্যমান থাকে। এসব সমস্যা সমাধান করে প্রবীণদের কল্যাণ সাধনে সমাজকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন । নিচে প্রবীণদের কল্যাণে সমাজকর্মীর ভূমিকা তুলে ধরা হলো- ১. সামাজিক সচেতনতা বৃদ্ধি করা : প্রবীণদের সমস্যা সমাধান করার জন্য সবাইকে সচেতনভাবে চেষ্টা করতে হবে। এজন্য থাকতে হবে আন্তরিকতা। মনে রাখতে হবে তারাও একসময় নবীন ছিল এবং নবীনরাও একসময় প্রবীণ হবে। তাই তাদের সমস্যা দূর করার জন্য দায়িত্ব নিতে হবে। তাদেরকে অবহেলা না করে সমাজে যথাযোগ্য মর্যাদা দান করতে হবে। আর সমাজকর্মীরা গণ মানুষকে এক্ষেত্রে এসব ধ্যানধারণায় মানুষকে উদ্বুদ্ধ করেন। ২. আর্থিক সংযোগ প্রদান : প্রবীণদের সমস্যার পিছনে বেশিরভাগ দায়ী আর্থিক অসচ্ছলতা। সমাজকর্মীরা তাদের আর্থিক সংযোগ প্রদানের জন্য রাষ্ট্রীয় ভাতাসহ অন্যান্য আর্থিক সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন। ৩. প্রচার মাধ্যমের সাহায্য : সমাজকর্মীরা পত্রপত্রিকা, টিভি, ইলেকট্রনিক মিডিয়া, টিভি প্রভৃতি প্রচার মাধ্যমে প্রবীণদের সমস্যাকে গুরুত্বসহকারে প্রচার করে সমস্যা সমাধানের জন্য জনমত গঠন করতে পারেন। ৪. স্বাস্থ্যসেবা প্রদান : প্রবীণদের বড় সমস্যা হলো তারা নানা ধরনের রোগব্যাধিতে আক্রান্ত হন। কিন্তু তারা দারিদ্র্যের কারণে উপযুক্ত চিকিৎসাসেবা পান না। তাই সমাজকর্মীরা তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। ৫. চিত্তবিনোদনের ব্যবস্থা : প্রবীণদের মানসিক দিক চাঙ্গা রাখার জন্য তাদের ক্ষেত্রে প্রযোজ্য বিনোদনের ব্যবস্থা করতে হবে। এজন্য সমাজকর্মীরা বয়স্ক বিনোদনকেন্দ্র গড়ে তোলেন। বিনোদন কেন্দ্রগুলোতে পত্রপত্রিকা পড়া ও খেলাধুলার ব্যবস্থা করে থাকেন। এছাড়াও সমাজকর্মীরা দেশের প্রবীণ সংখ্যা কত তাদের প্রকৃত সমস্যা কী, তাদের চাহিদাই বা কী এ সংক্রান্ত তথ্য জানার জন্য জরিপকার্য পরিচালনা করেন। প্রবীণদের মধ্যে যাদের পরিবারে স্থান নেই বা অতিদরিদ্র সমাজকর্মীরা তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করেন। বয়স্করা যাতে তাদের অবসর সময় কাটাতে পারেন এবং তাদের অধিকার আদয়ে সোচ্চার হতে পারেন, সেজন্য বয়স্ক সংগঠন গড়ে তুলতে উদ্বুদ্ধ ও সহযোগিতা করেন।
HSCSocial Work 2nd Paperবাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।