উদ্দীপকে নির্দেশিত বিদ্যালয় সামজকর্মীর ভূমিকা অনেক।
বিদ্যালয় সমাজকর্ম হলো শিক্ষার্থীকেন্দ্রিক এক ধরনের সাহায্য ব্যবস্থা। বিদ্যালয়ের পরিবেশের সাথে শিক্ষার্থীদের সামঞ্জস্য বিধানে সহায়তা করা এর মূল লক্ষ্য। বিভিন্ন কারণে স্কুল, শিক্ষক, ছাত্র বা সমষ্টির ব্যবস্থাপনার মধ্যে সমন্বয়ের অভাব দেখা দেয়। ফলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়। এক্ষেত্রে মূল সমস্যা খুঁজে বের করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে বিদ্যালয় সমাজকর্মের গুরুত্ব অপরিসীম। একজন বিদ্যালয় সমাজকর্মী বিদ্যালয়ে অনিয়মিত এবং অমনোযোগী শিক্ষার্থীর সমস্যা প্রাথমিকভাবে অভিভাবক, সহপাঠী ও শিক্ষকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে সমস্যার কার্যকর সমাধান করতে সহায়তা করে। আবার যারা বিদ্যালয়ের পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে না বিদ্যালয় সমাজকর্ম তাদেরকে বিদ্যালয়ের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে সহায়তা করে।
উদ্দীপকের সাজু ৩য় শ্রেণিতে পড়ে কিন্তু সে তার সহপাঠীদের সহ্য করতে পারে না। যার ফলে সে বিদ্যালয়ে সর্বদা অন্যমনস্ক থাকে। তার এসব সমস্যা সমাধানে বিদ্যালয়ের এক বিশেষ কর্মকর্তা কাজ করেন। পরবর্তীতে সহপাঠীদের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এবং স্বাভাবিকভাবে সে পড়াশোনায় মনোযোগ দেয়। উদ্দীপকের এ তথ্য বিদ্যালয় সমাজকর্মের গুরুত্বকেই ইঙ্গিত করে।