বিদ্যালয় সমাজকর্মের ধারণা দাও।
উত্তর: বিদ্যালয় সমাজকর্ম বলতে সমাজকর্ম অনুশীলনের একটি বিশেষ শাখাকে বোঝায়, যা বিদ্যালয় পরিবেশে শিক্ষার্থীর পূর্ণ বিকাশে সহায়তা করে। যেসব শিক্ষার্থী বিদ্যালয়ে অমনোযোগী, অনিয়মিত এবং বিদ্যালয় পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে না পেরে অবাধ্য আচরণ করে, তাদের কল্যাণে সমাজকর্মের এ শাখা কাজ করে। এক্ষেত্রে বিদ্যালয় সমাজকর্মী পরিবার, স্কুল ও সমষ্টির মাঝে সংযোগকারী হিসেবে কাজ করেন।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
বিদ্যালয় সমাজকর্মের ধারণা দাও।
উত্তর