ছকের '?' স্থানটি একজন চিকিৎসা সমাজকর্মীকে নির্দেশ করে।
একজন রোগীর চিকিৎসা গ্রহণ ও সুস্থ হওয়ার ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এসব প্রতিবন্ধকতা দূরীকরণে চিকিৎসা সমাজকর্মের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক্ষেত্রে একজন চিকিৎসা সমাজকর্মী সমাজকর্মের বিশেষ জ্ঞান, দক্ষতা ও কৌশল প্রয়োগ করে সমস্যার সমাধান করেন।
উদ্দীপকের ছকে উল্লিখিত বিষয় অর্থাৎ রোগী, ডাক্তার, হাসপাতাল, রোগীর পরিবার এগুলোর সাথে সমন্বয় করে কাজ করে সমাজকর্ম শাখার চিকিৎসা সমাজকর্মের একজন সমাজকর্মী। এক্ষেত্রে একজন চিকিৎসা সমাজকর্মী রোগীকে হাসপাতালের পরিবেশে সামঞ্জস্যবিধান, চিকিৎসা উপকরণ সরবরাহ, ডাক্তার ও নার্সদের সাথে রোগীর সুসম্পর্ক তৈরি প্রভৃতি কাজ করে থাকে। এছাড়াও রোগীর পরিবারকে আশ্বস্ত করা ও রোগীকে পরিবার সম্পর্কে চিন্তামুক্ত রাখতেও একজন চিকিৎসা সমাজকর্মী ভূমিকা রাখেন। রোগ, রোগীর চিকিৎসা সহজ-সফল করে তোলা একই সাথে রোগীর দৈহিক, মানসিক, অর্থনৈতিক ও পারিবারিক ভাবে পুনর্বাসনের ব্যাপারে হাসপাতাল সমাজকর্মের গুরুত্ব অপরিসীম। তাই বলা যায় উদ্দীপকের উপাদানগুলো চিকিৎসা সমাজকর্মের সাথে সম্পর্কিত এবং একজন চিকিৎসা সমাজকর্মী হাসপাতাল পরিবেশে রোগী, ডাক্তার ও রোগীর পরিবারের মাঝে সমন্বয় সাধন করে রোগীর সঠিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।