প্রবীণ সমস্যা স্বাভাবিক ও সর্বজনীন'— ব্যাখ্যা করো।
উত্তর: প্রকৃতির স্বাভাবিক নিয়মে বিশ্বের সকল মানুষকেই বার্ধক্যে উপনীত হতে হয়। এ কারণে প্রবীণ সমস্যাকে স্বাভাবিক, সর্বজনীন এবং বিশ্বব্যাপী বলা যায়। চিকিৎসাবিজ্ঞানের অভাবনীয় অগ্রগতির ফলে বর্তমানে মানুষের গড় আয়ু বাড়ছে। সেইসাথে প্রবীণদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সে তুলনায় তাদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা কিংবা নিরাপত্তাব্যবস্থা বাড়ে নি । তাই দেখা যায়, বিশ্বের প্রতিটি দেশেই প্রবীণরা নানা ধরনের সমস্যায় জর্জরিত।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
প্রবীণ সমস্যা স্বাভাবিক ও সর্বজনীন'— ব্যাখ্যা করো।
উত্তর