শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে সমাজকর্মের কোন শাখার কথা বলা হয়েছে? বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকে সমাজকর্মের অন্যতম বিশেষায়িত শাখা চিকিৎসা সমাজকর্মের কথা বলা হয়েছে। সমাজকর্মের যে কর্মসূচি চিকিৎসা ক্ষেত্রে বাধাদানকারী উপাদানসমূহ দূরীকরণের মাধ্যমে অসুস্থ ব্যক্তিকে সুস্থ হতে সার্বিকভাবে সহায়তা করে তাই চিকিৎসা সমাজকর্ম। একজন রোগী হাসপাতালে ভর্তি হওয়ার পর বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক ও মানসিক প্রতিবন্ধকতার সম্মুখীন হন। এক্ষেত্রে চিকিৎসা সমাজকর্মী তার জ্ঞান, দক্ষতা, কৌশল দৃষ্টিভঙ্গি, নীতি, পদ্ধতি প্রভৃতি প্রয়োগ করে চিকিৎসারত রোগীর চিকিৎসা সংক্রান্ত সকল প্রতিবন্ধকতা দূর করার মাধ্যমে চিকিৎসাব্যবস্থাকে অধিকতর ফলপ্রসূ করে তোলে। এজন্যই বলা হয় চিকিৎসা সমাজকর্মে রোগের সাথে রোগীরও চিকিৎসা করা হয়। উদ্দীপকের তথ্য যেমন- রোগীর সামাজিক, অর্থনৈতিক প্রভৃতি দিকসমূহের গুরুত্ব প্রদান করে রোগীর রোগ নিরাময়ের ব্যবস্থা করা চিকিৎসা সমাজকর্মেরও আওতাভুক্ত কাজ। সুতরাং বলা যায়, উদ্দীপকে চিকিৎসা সমাজকর্মের বিশেষ শাখা চিকিৎসা সমাজকর্মের কথা বলা হয়েছে।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে সমাজকর্মের কোন শাখার কথা বলা হয়েছে? বর্ণনা কর।

উদ্দীপক

সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ শাখা বিশেষ ৫টি রোগীর সামাজিক, অর্থনৈতিক প্রভৃতি দিকসমূহের গুরুত্ব প্রদান করে রোগীর রোগ নিরাময়ের ব্যবস্থা করে, অর্থাৎ রোগের সাথে রোগীরও চিকিৎসা করে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024

উত্তর

১৯৫৮ বাংলাদেশে চিকিৎসা সমাজকর্মের যাত্রা শুরু হয় ।

উত্তর

শিল্প খাতে সমাজকর্মের জ্ঞান, তত্ত্ব, কৌশল ও পদ্ধতির প্রয়োগকে কেন্দ্র করে গড়ে উঠেছে শিল্প সমাজকর্ম। শিল্প সমাজকর্ম হলো সমাজকর্মের সেই শাখা যে শাখায় সমাজকর্মীগণ তাদের পেশাগত দক্ষতা ব্যবহার করে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়ন ঘটিয়ে অধিক উৎপাদন নিশ্চিত করে এবং শ্রমিকদের জীবন মানোন্নয়নে সহায়তা করে।

উত্তর

উদ্দীপকে সমাজকর্মের অন্যতম বিশেষায়িত শাখা চিকিৎসা সমাজকর্মের কথা বলা হয়েছে। সমাজকর্মের যে কর্মসূচি চিকিৎসা ক্ষেত্রে বাধাদানকারী উপাদানসমূহ দূরীকরণের মাধ্যমে অসুস্থ ব্যক্তিকে সুস্থ হতে সার্বিকভাবে সহায়তা করে তাই চিকিৎসা সমাজকর্ম। একজন রোগী হাসপাতালে ভর্তি হওয়ার পর বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক ও মানসিক প্রতিবন্ধকতার সম্মুখীন হন। এক্ষেত্রে চিকিৎসা সমাজকর্মী তার জ্ঞান, দক্ষতা, কৌশল দৃষ্টিভঙ্গি, নীতি, পদ্ধতি প্রভৃতি প্রয়োগ করে চিকিৎসারত রোগীর চিকিৎসা সংক্রান্ত সকল প্রতিবন্ধকতা দূর করার মাধ্যমে চিকিৎসাব্যবস্থাকে অধিকতর ফলপ্রসূ করে তোলে। এজন্যই বলা হয় চিকিৎসা সমাজকর্মে রোগের সাথে রোগীরও চিকিৎসা করা হয়। উদ্দীপকের তথ্য যেমন- রোগীর সামাজিক, অর্থনৈতিক প্রভৃতি দিকসমূহের গুরুত্ব প্রদান করে রোগীর রোগ নিরাময়ের ব্যবস্থা করা চিকিৎসা সমাজকর্মেরও আওতাভুক্ত কাজ। সুতরাং বলা যায়, উদ্দীপকে চিকিৎসা সমাজকর্মের বিশেষ শাখা চিকিৎসা সমাজকর্মের কথা বলা হয়েছে।

উত্তর

সমাজকর্মের বিশেষায়িত শাখা চিকিৎসা সমাজকর্মের কার্যসম্পাদনে সমাজকর্মীর নানাবিধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। প্রথমত, রোগীরা অনেক সময় চিকিৎসা গ্রহণ করতে চায় না। এক্ষেত্রে হাসপাতালে রোগীকে চিকিৎসা গ্রহণে উদ্বুদ্ধ করা চিকিৎসা সমাজকর্মীর অন্যতম প্রধান কাজ। দ্বিতীয়ত, বিভিন্ন স্থান থেকে আগত রোগীরা হাসপাতাল সম্পর্কে প্রথমে তেমন কিছুই জানে না । তাছাড়া অশিক্ষিত রোগীরা কিছুই বুঝে না। এজন্য রোগীকে হাসপাতালে ভর্তি হতে সহযোগিতা করা চিকিৎসা সমাজকর্মীর প্রথম ও প্রধান কর্তব্য । তৃতীয়ত, সমাজকর্মীরা ডাক্তার, নার্স ও রোগীর মধ্যে সমন্বয়কের (Co-ordirator) ভূমিকা পালনের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থাকে গতিশীল, কার্যকরী, সার্থক, ফলপ্রসূ ও পরিপূর্ণ করে তোলেন। চতুর্থত, দরিদ্র ও অসহায় রোগীর চিহ্নিতকরণ এবং তাদের চাহিদা বা সমস্যা নিরূপণ করা। এ সময় সমাজকর্মীরা রোগীর সাথে পেশাগত সম্পর্ক অর্থাৎ র্যাপো স্থাপন করার মাধ্যমে রোগীর সাথে পেশাগত সম্পর্ক অর্থাৎ র্যাপো স্থাপন করার মাধ্যমে রোগীর রোগ ও পারিপার্শ্বিক অবস্থা জানেন এবং রোগী সম্পর্কে ডাক্তারকে সঠিক তথ্য প্রদান করেন, যা চিকিৎসা ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। পঞ্চমত, অসচ্ছল রোগীর ক্ষেত্রে চাহিদা অনুযায়ী হাসপাতাল সমাজসেবা বিকাডোর আর্থিক সহায়তা ও চিকিৎসা উপকরণ সরবরাহ করে থাকে। ষষ্ঠত, ভর্তিকৃত রোগীর যাবতীয় তথ্য সংগ্রহ কেস হিস্ট্রি তৈরি ও সংরক্ষণ করাও সমাজকর্মীদের কাজ। সপ্তমত, অনেক সময় অস্ত্রোপচারসংক্রান্ত বিষয়ে রোগীর মধ্যে যে কুসংস্কার, উদ্বেগ, উৎকণ্ঠা, ভয়ভীতি থাকে তা দূর করে যথাযথ সময়ে চিকিৎসা গ্রহণে উদ্বুদ্ধ করে সমাজকর্মীরা রোগীকে হাসপাতালের পরিবেশের সাথে খাপ খাওয়াতে ভূমিকা রাখেন। অষ্টমত, রোগ ও অসুস্থতার ধরন অনুসারে সংশ্লিষ্ট বিভাগে বা ডাক্তারের ডাছে প্রেরণে ক্ষেত্রে চিকিৎসা সমাজকর্মী ভূমিকা রাখে। সর্বোপরি, রোগীর পরিবারের সাথে যোগসূত্র স্থাপন, রোগীকে রোগ-পরবর্তী সেবা প্রদান, বিভিন্ন পরামর্শ প্রদানের মাধ্যমে Follow up ইত্যাদি ভূমিকা পালনের মাধ্যমে চিকিৎসা কার্যক্রম ঝামেলা মূল, বাধাহীন ও সহজতর করেন।
HSCSocial Work 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।