এই শাখার কার্য সম্পাদনে সমাজকর্মী কতুটুকু ভূমিকা রাখতে পারে?
উত্তর: সমাজকর্মের বিশেষায়িত শাখা চিকিৎসা সমাজকর্মের কার্যসম্পাদনে সমাজকর্মীর নানাবিধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। প্রথমত, রোগীরা অনেক সময় চিকিৎসা গ্রহণ করতে চায় না। এক্ষেত্রে হাসপাতালে রোগীকে চিকিৎসা গ্রহণে উদ্বুদ্ধ করা চিকিৎসা সমাজকর্মীর অন্যতম প্রধান কাজ। দ্বিতীয়ত, বিভিন্ন স্থান থেকে আগত রোগীরা হাসপাতাল সম্পর্কে প্রথমে তেমন কিছুই জানে না । তাছাড়া অশিক্ষিত রোগীরা কিছুই বুঝে না। এজন্য রোগীকে হাসপাতালে ভর্তি হতে সহযোগিতা করা চিকিৎসা সমাজকর্মীর প্রথম ও প্রধান কর্তব্য । তৃতীয়ত, সমাজকর্মীরা ডাক্তার, নার্স ও রোগীর মধ্যে সমন্বয়কের (Co-ordirator) ভূমিকা পালনের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থাকে গতিশীল, কার্যকরী, সার্থক, ফলপ্রসূ ও পরিপূর্ণ করে তোলেন। চতুর্থত, দরিদ্র ও অসহায় রোগীর চিহ্নিতকরণ এবং তাদের চাহিদা বা সমস্যা নিরূপণ করা। এ সময় সমাজকর্মীরা রোগীর সাথে পেশাগত সম্পর্ক অর্থাৎ র্যাপো স্থাপন করার মাধ্যমে রোগীর সাথে পেশাগত সম্পর্ক অর্থাৎ র্যাপো স্থাপন করার মাধ্যমে রোগীর রোগ ও পারিপার্শ্বিক অবস্থা জানেন এবং রোগী সম্পর্কে ডাক্তারকে সঠিক তথ্য প্রদান করেন, যা চিকিৎসা ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। পঞ্চমত, অসচ্ছল রোগীর ক্ষেত্রে চাহিদা অনুযায়ী হাসপাতাল সমাজসেবা বিকাডোর আর্থিক সহায়তা ও চিকিৎসা উপকরণ সরবরাহ করে থাকে। ষষ্ঠত, ভর্তিকৃত রোগীর যাবতীয় তথ্য সংগ্রহ কেস হিস্ট্রি তৈরি ও সংরক্ষণ করাও সমাজকর্মীদের কাজ। সপ্তমত, অনেক সময় অস্ত্রোপচারসংক্রান্ত বিষয়ে রোগীর মধ্যে যে কুসংস্কার, উদ্বেগ, উৎকণ্ঠা, ভয়ভীতি থাকে তা দূর করে যথাযথ সময়ে চিকিৎসা গ্রহণে উদ্বুদ্ধ করে সমাজকর্মীরা রোগীকে হাসপাতালের পরিবেশের সাথে খাপ খাওয়াতে ভূমিকা রাখেন। অষ্টমত, রোগ ও অসুস্থতার ধরন অনুসারে সংশ্লিষ্ট বিভাগে বা ডাক্তারের ডাছে প্রেরণে ক্ষেত্রে চিকিৎসা সমাজকর্মী ভূমিকা রাখে। সর্বোপরি, রোগীর পরিবারের সাথে যোগসূত্র স্থাপন, রোগীকে রোগ-পরবর্তী সেবা প্রদান, বিভিন্ন পরামর্শ প্রদানের মাধ্যমে Follow up ইত্যাদি ভূমিকা পালনের মাধ্যমে চিকিৎসা কার্যক্রম ঝামেলা মূল, বাধাহীন ও সহজতর করেন।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
এই শাখার কার্য সম্পাদনে সমাজকর্মী কতুটুকু ভূমিকা রাখতে পারে?
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর