শেয়ারFacebookWhatsApp

রাফিদের মা-বাবা কোন চাহিদার প্রতি উদাসীনতা দেখাচ্ছেন? আলোচনা কর।

উত্তর: রাফিদের মা-বাবা অন্যতম মৌল মানবিক চাহিদা চিত্তবিনোদনের প্রতি উদাসীনতা দেখাচ্ছেন। নির্মল আনন্দ ও আমোদ-প্রমোদ লাভের পন্থাই হলো বিনোদন । বিনোদনের মাধ্যমে মানুষের চিত্ত জাগ্রত হয়। তাই বিনোদনকে অনেক সময় বলা হয় চিত্তবিনোদন। আদিকাল থেকেই মানুষ সকল বয়সে এবং সকল সময় চিত্তবিনোদনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। চিত্তবিনোদন এমন এক কার্যক্রম, যা আনন্দ ও তৃপ্তিদায়ক অভিজ্ঞতা অর্জন ও সৃজনশীল অনুভূতি প্রকাশের সুযোগ দান করে। মানুষের : শরীরে শক্তির জন্য যেমন খাদ্য প্রয়োজন, তেমনি মনের প্রশান্তির জন্য প্রয়োজন হয় চিত্তবিনোদনের। বিনোদন মানুষকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখে। সেজন্য চিত্তবিনোদনকে মৌলিক মানবিক চাহিদা হিসেবে গণ্য করা হয়। প্রাত্যহিক জীবনে চিত্তবিনোদন লাভের নানারকম মাধ্যমের উপস্থিতি রয়েছে। যেমন- খেলাধুলা, নাচ- গানসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ, বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেওয়া, রেডিও শোনা, টেলিভিশন দেখা, পত্রিকা পড়া, বই পড়া, দর্শনীয় স্থান উপভোগ করা ইত্যাদি। উদ্দীপকে লক্ষ করা যায়, প্রথম শ্রেণিতে পড়ুয়া ছাত্র রাফিদকে তার পিতামাতা কড়া নজরদারিতে রাখে। পড়াশোনা ছাড়া বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেওয়া, খেলাধুলা, গান-বাজনা করা, বাসায় রেডিও টেলিভিশন দেখা ইত্যাদি বিষয়ের ওপর কড়া বিধিনিষেধ আরোপ করে, যার প্রত্যেকটি চিত্তবিনোদন লাভের মাধ্যম। আর এই মৌল মানবিক চাহিদা চিত্তবিনোদনের প্রতি উদাসীনতা লক্ষ্য করা যায় উদ্দীপকের রাফিদের পিতামাতার কর্মকাণ্ডে। সুতরাং বলা যায়, রাফিদের বাবা-মা মৌলিক মানবিক চাহিদা চিত্তবিনোদনের প্রতি উদাসীনতা দেখাচ্ছেন।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

রাফিদের মা-বাবা কোন চাহিদার প্রতি উদাসীনতা দেখাচ্ছেন? আলোচনা কর।

উদ্দীপক

প্রথম শ্রেণির ছাত্র রাফিদকে তার মা-বাবা কঠোর নজরদারিতে রাখেন। পড়াশোনা ছাড়া তার পাড়ার বন্ধু-বান্ধবের সাথে আড্ডা দেওয়া, খেলাধুলা, গান-বাজনা করা কোনোটিই তাদের পছন্দ নয় । বাসায় রেডিও শোনা ও টেলিভিশন দেখাও তার জন্য সম্পূর্ণ নিষিদ্ধ।

নটরডেম কলেজ · 2024

উত্তর

Charlotte Towle তার 'Common Human NeedsNeeds^{\prime} গ্রন্থে ছয়টি মৌলিক মানবিক চাহিদার কথা বলেছেন।

উত্তর

মানবজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ চাহিদা হলো বস্তু। এ চাহিদা পূরণ ছাড়া কোনো মানুষ সমাজে বসবাস করতে পারে না। বস্ত্র ছাড়া মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। বস্ত্র একদিকে যেমন লজ্জা নিবারণ করে অন্যদিকে শীত, তাপ ও রোগ থেকেও আমাদেরকে রক্ষা করে। তাছাড়া মানবসভ্যতার ধারক ও বাহক হিসেবে বস্ত্রের প্রয়োগ শুধু অপরিহার্য নয় বরং মানুষের ব্যক্তিত্ব এবং চরিত্র বিকাশেও বস্ত্রের গুরুত্ব সর্বাধিক। দৈহিক, সামাজিক, ধর্মীয় প্রভৃতি সকল দিক থেকেই বস্ত্রের আবশ্যকতা অনস্বীকার্য। যে কারণে বস্ত্রকে মানবিক চাহিদা বলা হয়।

উত্তর

রাফিদের মা-বাবা অন্যতম মৌল মানবিক চাহিদা চিত্তবিনোদনের প্রতি উদাসীনতা দেখাচ্ছেন। নির্মল আনন্দ ও আমোদ-প্রমোদ লাভের পন্থাই হলো বিনোদন । বিনোদনের মাধ্যমে মানুষের চিত্ত জাগ্রত হয়। তাই বিনোদনকে অনেক সময় বলা হয় চিত্তবিনোদন। আদিকাল থেকেই মানুষ সকল বয়সে এবং সকল সময় চিত্তবিনোদনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। চিত্তবিনোদন এমন এক কার্যক্রম, যা আনন্দ ও তৃপ্তিদায়ক অভিজ্ঞতা অর্জন ও সৃজনশীল অনুভূতি প্রকাশের সুযোগ দান করে। মানুষের : শরীরে শক্তির জন্য যেমন খাদ্য প্রয়োজন, তেমনি মনের প্রশান্তির জন্য প্রয়োজন হয় চিত্তবিনোদনের। বিনোদন মানুষকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখে। সেজন্য চিত্তবিনোদনকে মৌলিক মানবিক চাহিদা হিসেবে গণ্য করা হয়। প্রাত্যহিক জীবনে চিত্তবিনোদন লাভের নানারকম মাধ্যমের উপস্থিতি রয়েছে। যেমন- খেলাধুলা, নাচ- গানসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ, বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেওয়া, রেডিও শোনা, টেলিভিশন দেখা, পত্রিকা পড়া, বই পড়া, দর্শনীয় স্থান উপভোগ করা ইত্যাদি। উদ্দীপকে লক্ষ করা যায়, প্রথম শ্রেণিতে পড়ুয়া ছাত্র রাফিদকে তার পিতামাতা কড়া নজরদারিতে রাখে। পড়াশোনা ছাড়া বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেওয়া, খেলাধুলা, গান-বাজনা করা, বাসায় রেডিও টেলিভিশন দেখা ইত্যাদি বিষয়ের ওপর কড়া বিধিনিষেধ আরোপ করে, যার প্রত্যেকটি চিত্তবিনোদন লাভের মাধ্যম। আর এই মৌল মানবিক চাহিদা চিত্তবিনোদনের প্রতি উদাসীনতা লক্ষ্য করা যায় উদ্দীপকের রাফিদের পিতামাতার কর্মকাণ্ডে। সুতরাং বলা যায়, রাফিদের বাবা-মা মৌলিক মানবিক চাহিদা চিত্তবিনোদনের প্রতি উদাসীনতা দেখাচ্ছেন।

উত্তর

বাংলাদেশে চিত্তবিনোদনের চাহিদা পূরণে সরকার নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে। প্রথমত, সরকার চিত্তবিনোদনের গুরুত্ব বিবেচনা করে সংবিধানের চিত্তবিনোদনের অধিকারের স্বীকৃতি প্রদান করা হয়েছে। বাংলাদেশের সংবিধানের ১৫(গ) ধারায় ব্যক্তির যুক্তিসংগত বিশ্রাম, বিনোদন এবং অবকাশের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, সরকারি পৃষ্ঠপোষকতা এবং ব্যবস্থাপনায় চিত্তবিনোদন ব্যবস্থার জন্য রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন নিয়মিত নানা ধরনের বিনোদনমূলক কার্যক্রম সম্প্রচার করে থাকে। বাংলাদেশ বেতার নিজস্ব ঐতিহ্যের ধারাবাহিকতায় সাংস্কৃতিক চর্চার মাধ্যমে বিনোদনের ব্যবস্থা করে। পাঁচ শতাধিক শিল্পীর রেকর্ডকৃত গান, নাটক, সঙ্গীতবিষয়ক অনুষ্ঠান, সাহিত্যবিষয়ক অনুষ্ঠান, স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়মিত আয়োজনে বিতর্ক প্রতিযোগিতার ইত্যাদি আয়োজন করে। অনুরূপভাবে জাতির বৃহত্তর স্বার্থ এবং দর্শকদের অভিরুচি ও মতামতকে গুরুত্ব দিয়ে নাটক, সিনেমা, সংগীতানুষ্ঠান, কবিতার আসর, বিতর্ক প্রতিযোগিতা, ধর্মীয় অনুষ্ঠান, প্রামাণ্য চিত্র পরিবেশন করে বাংলাদেশ টেলিভিশন। এছাড়াও সরকারি পরোক্ষ তত্ত্বাবধানে অন্যান্য চ্যানেলগুলোও বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করে। তৃতীয়ত, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনস্থ প্রত্নতত্ত্ব অধিদপ্তর, প্রাচীন ঐতিহাসিক সৌধাদি, প্রত্নতত্ত্ব, স্থাপত্য ও ভাস্কর্য মেরামত ও সংরক্ষণ করছে। গণগ্রন্থাগার অধিদপ্তর জাতীয়ভাবে গণগ্রন্থাগার উন্নয়ন ও প্রবর্ধন কার্যক্রম চলমান রেখেছে। এর ফলে জনগণ বই পাঠের মাধ্যমে বিনোদন লাভ করতে পারবে । চতুর্থত, জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্টেডিয়াম, ব্যায়ামাগার, সুইমিং পুল, খেলার মাঠ এবং প্রশিক্ষণ ও অনুশীলন কেন্দ্রসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়র সার্বিক সহযোগিতায় বার্ষিক ফুটবল, ক্রিকেট, হকি, ভলিবল, হ্যান্ডবল, দাবা, সাঁতার, ব্যাডমিন্টন এবং গ্রামীণ খেলাধুলার মাধ্যমে ক্রীড়া চর্চা ও খেলাধুলার আয়োজন করা হয়। এ ধরনের উদ্যোগ চিত্তবিনোদনের সুযোগ সৃষ্টি করছে। সেই সাথে জেলা পাবলিক লাইব্রেরি উন্নয়ন, জাতীয় চিত্রশালা, নির্মাণ, হাসন রাজা একাডেমি নির্মাণ, পল্লি কবি জসিমউদ্দীন সংগ্রহশালা নির্মাণের মধ্য দিয়ে আমাদের চিত্তবিনোদনের সুযোগ সম্প্রসারিত হচ্ছে। উপরিউক্ত সরকারি কার্যক্রমসমূহ জনগণের মৌলমাণবিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ।
HSCSocial Work 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।