বাংলাদেশে উক্ত চাহিদা পূরণে সরকার গৃহীত কর্মসূচিসমূহ বিশ্লেষণ কর।
উত্তর: বাংলাদেশে চিত্তবিনোদনের চাহিদা পূরণে সরকার নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে। প্রথমত, সরকার চিত্তবিনোদনের গুরুত্ব বিবেচনা করে সংবিধানের চিত্তবিনোদনের অধিকারের স্বীকৃতি প্রদান করা হয়েছে। বাংলাদেশের সংবিধানের ১৫(গ) ধারায় ব্যক্তির যুক্তিসংগত বিশ্রাম, বিনোদন এবং অবকাশের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, সরকারি পৃষ্ঠপোষকতা এবং ব্যবস্থাপনায় চিত্তবিনোদন ব্যবস্থার জন্য রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন নিয়মিত নানা ধরনের বিনোদনমূলক কার্যক্রম সম্প্রচার করে থাকে। বাংলাদেশ বেতার নিজস্ব ঐতিহ্যের ধারাবাহিকতায় সাংস্কৃতিক চর্চার মাধ্যমে বিনোদনের ব্যবস্থা করে। পাঁচ শতাধিক শিল্পীর রেকর্ডকৃত গান, নাটক, সঙ্গীতবিষয়ক অনুষ্ঠান, সাহিত্যবিষয়ক অনুষ্ঠান, স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়মিত আয়োজনে বিতর্ক প্রতিযোগিতার ইত্যাদি আয়োজন করে। অনুরূপভাবে জাতির বৃহত্তর স্বার্থ এবং দর্শকদের অভিরুচি ও মতামতকে গুরুত্ব দিয়ে নাটক, সিনেমা, সংগীতানুষ্ঠান, কবিতার আসর, বিতর্ক প্রতিযোগিতা, ধর্মীয় অনুষ্ঠান, প্রামাণ্য চিত্র পরিবেশন করে বাংলাদেশ টেলিভিশন। এছাড়াও সরকারি পরোক্ষ তত্ত্বাবধানে অন্যান্য চ্যানেলগুলোও বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করে। তৃতীয়ত, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনস্থ প্রত্নতত্ত্ব অধিদপ্তর, প্রাচীন ঐতিহাসিক সৌধাদি, প্রত্নতত্ত্ব, স্থাপত্য ও ভাস্কর্য মেরামত ও সংরক্ষণ করছে। গণগ্রন্থাগার অধিদপ্তর জাতীয়ভাবে গণগ্রন্থাগার উন্নয়ন ও প্রবর্ধন কার্যক্রম চলমান রেখেছে। এর ফলে জনগণ বই পাঠের মাধ্যমে বিনোদন লাভ করতে পারবে । চতুর্থত, জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্টেডিয়াম, ব্যায়ামাগার, সুইমিং পুল, খেলার মাঠ এবং প্রশিক্ষণ ও অনুশীলন কেন্দ্রসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়র সার্বিক সহযোগিতায় বার্ষিক ফুটবল, ক্রিকেট, হকি, ভলিবল, হ্যান্ডবল, দাবা, সাঁতার, ব্যাডমিন্টন এবং গ্রামীণ খেলাধুলার মাধ্যমে ক্রীড়া চর্চা ও খেলাধুলার আয়োজন করা হয়। এ ধরনের উদ্যোগ চিত্তবিনোদনের সুযোগ সৃষ্টি করছে। সেই সাথে জেলা পাবলিক লাইব্রেরি উন্নয়ন, জাতীয় চিত্রশালা, নির্মাণ, হাসন রাজা একাডেমি নির্মাণ, পল্লি কবি জসিমউদ্দীন সংগ্রহশালা নির্মাণের মধ্য দিয়ে আমাদের চিত্তবিনোদনের সুযোগ সম্প্রসারিত হচ্ছে। উপরিউক্ত সরকারি কার্যক্রমসমূহ জনগণের মৌলমাণবিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশে উক্ত চাহিদা পূরণে সরকার গৃহীত কর্মসূচিসমূহ বিশ্লেষণ কর।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর