উদ্দীপকের আলোকে উক্ত চাহিদার অভাবজনিত প্রতিক্রিয়াসমূহ বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত চাহিদা তথা খাদ্যের অভাবজনিত প্রতিক্রিয়া বহুমুখী । মৌল মানবিক চাহিদা খাদ্যের অভাবে সবচেয়ে উল্লেখযোগ্য সমস্যা হলো পুষ্টিহীনতা, খাবারের ছয়টি উপাদানের যেকোনো একটি খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে না থাকলে বা অনুপস্থিত থাকলে পুষ্টি প্রক্রিয়া ব্যাহত হয় । পুষ্টিহীনতার ফলে প্রতিবছর অনেক শিশু ও প্রাপ্ত বয়স্ক মানুষ মারা যায় । পর্যাপ্ত খাদ্য গ্রহণ না করার ফলে ভিটামিনের অভাবে অন্ধত্ব, রাতকানা ও আয়োডিনের অভাবে অনেকে গলগণ্ড রোগের শিকার হয়। এই প্রধান মৌল মানবিক চাহিদা অপূরণ থাকার কারণে বহু লোক রিকেটস, স্কার্ভি, বিকলাঙ্গতা, চর্মরোগ প্রভৃতি সমস্যায় ভোগে। যথাযথ খাবার গ্রহণের অভাবে অনেক মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এছাড়া খাদ্য আমাদের দেহে শক্তি, বুদ্ধি ও মনস্তাত্ত্বিক প্রেরণা যোগায়। খাদ্যের অভাবে শারীরিক গঠন ঠিকমতো হয় না। ফলে দক্ষ মানব সম্পদ তৈরি বাধাগ্রস্ত হয়। শিশুর বুদ্ধির বিকাশ কম হয় খাদ্যের অভাবে। এতে জাতি হিসেবে বুদ্ধিবৃত্তিক কাজে আমরা পিছিয়ে থাকি। পড়াশোনায় পর্যাপ্ত মনোযোগ ধরে রাখতে পারি না। ভালো ফলাফল বাধাগ্রস্ত হয়। সর্বোপরি খাদ্যের অভাবে দেহ ও বুদ্ধিবৃত্তিক বিকাশ, রোগের প্রাদুর্ভাব, দক্ষ জনসম্পদ তৈরি বাধাগ্রস্ত হয়ে দেশ হিসেবে আমাদের সামগ্রিক হুমকির মুখে পড়ে। উদ্দীপকে অপর্ণা খাওয়া দাওয়ায় অনীহা দেখায়। তার খাওয়া দাওয়ায় এ অনীহা অব্যাহত থাকলে তার দৈহিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক বিকাশ বাধাগ্রস্ত হবে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে উক্ত চাহিদার অভাবজনিত প্রতিক্রিয়াসমূহ বিশ্লেষণ কর।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর