উদ্দীপকে কাজলের পরিবারের মৌল মানবিক চাহিদার কোন অবস্থা নির্দেশ করছে? ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকটি মাহতাবের পরিবারে মৌল মানবিক চাহিদা পূরণের অপ্রতুল অবস্থাকে নির্দেশ করে। মানুষের সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য কিছু চাহিদা ও প্রয়োজন পূরণ করতে হয়। মূলত এসব চাহিদা ও প্রয়োজনই মৌলিক মানবিক চাহিদার অন্তর্ভুক্ত। এগুলো পূরণ না করলে সভ্য সমাজে বসবাস করা এবং টিকে থাকা সম্ভব হয় না। উদ্দীপকে চা বিক্রেতা মাহতাবের পরিবারের ক্ষেত্রে দেখা যায়, সে পরিবারের সদস্যদের ঠিকমতো ভরণপোষণ করতে পারছে না। পাশাপাশি ছেলেমেয়েদের জন্য আলাদা ঘরের ব্যবস্থা, অসুখ হলে ভালো ডাক্তার, সন্তানদের স্কুলের বেতন, পরিবারে চিত্তবিনোদনের ব্যবস্থা কোনো কিছুই করতে পারে না। এ থেকে বোঝা যায়, চা বিক্রেতা মাহতাবের পরিবারে মৌলিক মানবিক চাহিদা, যেমন— খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও চিত্তবিনোদনের অভাব রয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কাজলের পরিবারের মৌল মানবিক চাহিদার কোন অবস্থা নির্দেশ করছে…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর